নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

টাকার অভাবে চিকিৎসা বন্ধ পীরগঞ্জের সাংবাদিক আইনুলের

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাকার অভাবে বন্ধ হয়ে গেছে তরুণ সাংবাদিক আইনুলের চিকিৎসা।

জানা গেছে, চলতি বছরের ৮ ফেরুয়ারি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুত্বর আহত হয় সে। সড়ক দুর্ঘটনায় দুই পা অচল হয় তার। দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা করলেও তার দুই পা দিয়ে এখনো ভর দিয়ে চলাচল করতে পারছেন না তিনি। বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ আছে বলে জানিয়েছেন তার পরিবার।

দুর্ঘটনায় গুরুত্বর আহত সাংবাদিক আইনুল স্থানীয় দৈনিক ‘প্রথম বাংলাদেশ’ পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামের ঠাকুরগাঁও জেলার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পীরগঞ্জ উপজেলা কমিটির দপ্তর সম্পাদক এবং সেই সাথে পীরগঞ্জ ব্লাড ডোনার্স সোসাইটির পরিকল্পনা সদস্য। বর্তমানে এখন জীবনের ক্রান্তিকাল পার করছেন পীরগঞ্জের এই সৎ সাংবাদিক।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, সাংবাদিক আইনুলের চিকিৎসায় বাংলাদেশে ইতোমধ্যে প্রায় ৬ লাখ টাকা খরচ হয়েছে। তাকে ভারতের চিকিৎসা প্রয়োজন বলে চিকিৎসরা জানিয়েছেন।

সেখানে তার সম্পূর্ণ চিকিৎসার জন্য প্রয়োজন আরও প্রায় ৪ লাখ টাকা। কিন্তু এই অর্থের জোগান দেওয়া তার পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই সরকারি বা বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তার পরিবার। একটু সহযোগিতায় একটি পরিবার আবার সচল হবে বলে জানিয়েছেন তার পরিবার।

সাংবাদিক আইনুল বলেন আমার এই বিকাশ নাম্বারে ০১৭১৩৭০৭৮৬৭ সবাই একটু একটু সহযোগিতা করলে আমি আবার স্বাভাবিক জীবন ফিরে আসতে পারবো বলে আশা করছি। সকলে আমার দিকে সহযোগিতায় হাত বাড়িয়ে দিবেন।


আরও খবর