ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী সানন্দবাড়ীতে কবিরাজের কথায় মাঝরাতে তোলপাড়! মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির

বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী কালমেঘ বাড়ঢালী গোরস্থান বাড়ি উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন



বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী কালমেঘ বাড়ঢালী গোরস্থান বাড়ি জনসাধারণের গোরস্থান বাড়ি হিসেবে  উন্মুক্ত  করার দাবিতে মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে।  আজ দুপুর ২ ঘটিকার সময় কালমেঘ বাড়ঢালীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় । 

আলহাজ্ব মো:  দারাসতুল্লা এর সভাপতিত্বে একাত্মতা প্রকাশ করে বক্তব্য পেশ করেন মো: মাহফুজ আলম, সাংগঠনিক সম্পাদক আওয়ামী যুবলীগ বালিয়াডাঙ্গী উপজেলা , মোঃ আব্দুল লতিফ (অবসরপ্রাপ্ত শিক্ষক) , ডা: মোঃ ইব্রাহিম খলিল সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ৫নং দুওসুও ইউনিয়ন,মোঃ সুলতান আলী যুগ্ন আহ্বায়ক আওয়ামী যুবলীগ ৫ নং দুওসুও  ইউনিয়ন, মোঃ ওয়াহেদ আলী , মোঃ নেমন,  মোঃ মাহবুব আলম প্রমুখ । এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ রমজান আলী  ( বিডিআর অবসরপ্রাপ্ত ), মোঃ মোজাম্মেল হক (সার ব্যবসায়ী),মোঃ রবিউল ইসলাম (রবি ), মোঃ শওকত ওসমান বাবলু , মোঃ শাহিনুর রহমান সোহাগ, মো জাহাঙ্গীর আলম সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন । 

এ সময় বক্তারা বলেন  - এই ঐতিহাসিক গোরস্থান বাড়িটি  প্রায় ৩ শত বছর আগের পুরনো । এই গোরস্থান বাড়িটিতে শুয়ে রয়েছে মুক্তিযোদ্ধা সহ অসংখ্য এলাকার কৃতিমান ও সাধারণ মানুষ। এই গোরস্থান বাড়িটি যেন বিলীন না হয়ে যায় এজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন । এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অভিযোগ করে বলেন - সম্প্রতি কিছুদিন ধরেই মোঃ মকবুল হোসেন  ( প্রধান  শিক্ষক )  জমিটি দখলে মরিয়া হয়ে উঠেছে । 


মরহুম বীর মুক্তিযোদ্ধা খাদেমুল ইসলাম( সাম) এর পুত্র  মোঃ আশরাফ আলী বলেন -আমার বাবা সহ এলাকার অনেকেই এখানে সায়িত আছেন । আমি আমার বাবার সহ  সকলের জন্য ব্যবহৃত এই গোরস্থান বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য  জরুরী হয়ে দাঁড়িয়েছে । এই গোরস্থান বাড়ি যেন দখল না হয়ে যায় এজন্য প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ  করছি। 

সর্বশেষে গোরস্থান বাড়ির সকলের  মাগফেরাতে বিশেষ মোনাজাত করা হয় ।

Tag
আরও খবর