নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নৌকায় ভোট দেওয়ার ওয়াদা করলেন প্রায় ১০ হাজার নারী


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য প্রায় ১০ হাজার নারী হাত উচিয়ে ওয়াদা করেছেন নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য । 


গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নারী সমাবেশে এ ওয়াদা করেন উপজেলার ৮ ইউনিয়ন থেকে আসা নারীরা। 


সমাবেশে প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন নারী ক্ষমতায়ন, নারীদের জন্য প্রধানমন্ত্রী ১০টি সুবিধার কথা তুলে বক্তব্য প্রদানের সময় আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য সকলকে হাত তুলে ওয়াদা করার জন্য অনুরোধ করলে সমাবেশে উপস্থিত নারীরা হাত তুলে ওয়াদা করেন। 


এর আগে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেরা বেগমের সভাপতিত্বে নারী সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সহ-সভাপতি জুলফিকার আলী, জেলা পরিষদের সদস্য সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আবু হাসনাত বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মমিনুল ইসলাম ভাসানী, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবু প্রমুখ। 


এ সময় উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রায় ১০ হাজার নারী উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর