ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী সানন্দবাড়ীতে কবিরাজের কথায় মাঝরাতে তোলপাড়! মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির

না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম দবিরুল ইসলামের স্ত্রী


না ফেরার দেশে চলে গেলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি(১৯৪৯-১৯৫৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আইন বিভাগের ছাত্র, সাবেক এমএলএ, পার্লামেন্টারি (যুক্তফ্রন্ট) ও ভাষা সৈনিক মরহুম এ্যাডভোকেট মুহাম্মদ দবিরুল ইসলাম স্ত্রী  আবেদা খাতুন হেনা ( ৮৭)। 

মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন মরহুমার তিন ছেলে মোঃ আহসান হাবীব বুলবুল , আহসান হাকিম দিলীপ ও আহসান উল্লাহ ফিলিপ। "আবেদা খাতুন হেনা" বার্ধক্য জনিত কারণে আজ সকাল ৯ টা ৩০ মিনিটে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।  ইন্নাহ লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। 

উল্লেখ্য, গত ২৬ আগস্ট  শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে দিনাজপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসক জানিয়েছিল বার্ধক্য জনিত কারণে কিডনি ৯০% কাজ করছে না । পারিবারিক সূত্রে জানানো হয় -

মরহুমার জানাজা ও দাফন  কাজ আগামীকাল ১০ই সেপ্টেম্বর রোজ রবিবার ঠাকুরগাঁও জেলাধীন বালিয়াডাংগী উপজেলার বামুনিয়া গ্রামে পারিবারিক গোরস্থানে বিকাল ৩.৩০ মিনিটে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে দাফন কার্য স্বামী  ভাষা সৈনিক মরহুম এডভোকেট দবিরুল ইসলামের কবরের পাশেই শায়িত হবে ।

Tag
আরও খবর