ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী সানন্দবাড়ীতে কবিরাজের কথায় মাঝরাতে তোলপাড়! মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে ভাংচুর : গ্রেফতার-১


 ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের দ্বিতীয় তলায় অদম্য বাংলাদেশ কর্ণার সহ অফিসের জানালার কাচ ভাংচুর করার ঘটনায় নাসির উদ্দীন (২৫) নামের এক যুবকে গ্রেফতার করা হয়। ৮ জুলাই শনিবার সকাল সাড়ে ৮টায় এ ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার এসআই মামুনুর রশিদ ও ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের নৈশ প্রহরী হরকান্ত বর্মন আহত হন। নাসির উদ্দিন হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের সীমান্তবর্তী মারাধার গ্রামের মৃত আব্দুল লফিতের ছেলে।  

জানা যায়, সকালে ঠাকুরগাঁও জেলা জজ আদালতের প্রধান গেটের সামনে মোটরসাইকেলটি রেখে আতর্কীতভাবে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় উঠে অদম্য বাংলাদেশ কর্নার ভাংচুর করে নাসির উদ্দিন। পরক্ষেনেই অফিসের পশ্চিমাংশের সকল দপ্তরের জানালার কাচের জানালা বেলচা দিয়ে ভেঙ্গে দেয়। শেষে পূর্ব দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের অফিস কক্ষের প্রবেশের কেচি গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। সেখানেই ঠাকুরগাঁও জেলা প্রশাসকের অফিস কক্ষ সহ সকল রুমের জানালার কাচ ভেঙ্গে দেয়। এছাড়াও সর্ব পূর্বের প্রশাসনিক কর্মকর্তার রুমের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে চেয়ার-টেবিল ও কম্পিউটার প্রিন্টার এবং অগ্নি নির্বাপন যন্ত্র ভেঙ্গে বাহিরে ফেলে দেয়। পরক্ষনেই ঐ কার্যালয়ের নৈশ প্রহরী হরকান্ত বর্মন চিৎকার শুরু করে ও অফিসের উর্দ্ধতন কর্মকর্তাদের বিষয়টি জানায়। ঘটনাক্রমে ঐ সময়ে ঠাকুরগাঁও  সদর থানা পুলিশের এস,আই মামুনুর রশিদ সহ পুলিশের একটি টিম যাচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুবৃত্ত নাসির উদ্দীন পালানোর চেষ্টা করে। তাকে আটক করতে গেলে তার হাতে থাকা বেলচার আঘাতে এস,আই মামুনুর রশিদ মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে পুলিশের সদস্যরা ধাওয়া করে তাকে জজ আদালতের গেটের সামনে মোটরসাইকেল সহ গ্রেফতার করে থানায় নিয়ে যায়। কিছুক্ষন পরেই ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সহ  ঠাকুরগাঁও জেলা প্রশাসকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থলে আসেন। পুলিশের বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার যেমন, সিআইডি, পিবিআই, ডিবি পুলিশ ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত ও তথ্য সংগ্রহ করেন। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান বলেন, যে কোন সরকারী অফিস একটি গুরুত্বপুর্ন জায়গা। কাজটি অত্যন্ত খারাপ একটি কাজ হয়েছে, আইনগত ব্যবস্থায় যাচ্ছি। সে সময় কে ডিউটিতে ছিল তার বিষয়টি খতিয়ে দেখা হবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিলই সেক্ষেত্রে কিভাবে এ জাতীয় ঘটনা ঘটেছে সেটি পুলিশের তদন্ত শেষে জানা যাবে। এ ব্যাপারে ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আলমত সহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে। এ হামলার পেছনে অন্য কোন কারণ আছে কিনা, মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Tag
আরও খবর