ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী সানন্দবাড়ীতে কবিরাজের কথায় মাঝরাতে তোলপাড়! মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির

ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম দবিরুল ইসলামের কবরে পুষ্প অর্পণ করলেন মোঃ সাদ্দাম হোসেন


বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম অ্যাডভোকেট দবিরুল   ইসলামের কবরে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্প অর্পণ ও মোনাজাতে অংশগ্রহণ করেন  বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন ।গতকাল ৩০ জুন  মোনাজাত শেষে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি(১৯৪৯-১৯৫৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আইন বিভাগের ছাত্র, সাবেক এমএলএ, পার্লামেন্টারি (যুক্তফ্রন্ট) ও ভাষা সৈনিক মরহুম এ্যাডভোকেট মুহাম্মদ দবিরুল ইসলাম এর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ  করেন ।  মরহুম দবিরুল ইসলামের পরিবারবর্গ  কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি  মোঃ সাদ্দাম হোসেনকে  ফুলেল শুভেচ্ছা দেন। সাংবাদিকদের প্রশ্নের  উত্তরে মোঃ সাদ্দাম হোসেন বলেন- নিঃসন্দেহে  মরহুম দবিরুল  ইসলাম  এর জীবনী  আমাদের কাছে গৌরবের ।  মরহুম দবিরুলের স্ত্রী আবেদা খাতুন ওরফে হেনা (৮৫) বলেন ,  আমার স্বামী ৫২’র ভাষা আন্দোলনে যার ছিল সক্রিয় অংশগ্রহণ করেন ।  বাংলাদেশের স্বাধীনতার সূচনা পর্বে যে ক’জন সাহসী সূর্য সন্তান তৎকালীন পাকিস্তান সরকারের ভীত কাঁপিয়ে দিয়েছিল দবিরুল ইসলাম ছিলেন সেই সাহসী ও স্বপ্ন সারথিদের অন্যতম একজন। মরহুমের বড় ছেলে বালিয়াডাঙ্গী   উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃআহসান হাবীব বুলবুল   বলেন ,মরহুম এ্যাডভোকেট মুহাম্মদ দবিরুল ইসলাম সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর অসমাপ্ত আত্মজীবনীতে নিজেই লিখে গেছেন।মরহুমের কনিষ্ঠ পুত্র   আহসান উল্লাহ ফিলিপ বলেন,  ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামে ঘুমিয়ে আছেন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও   ভাষা সৈনিক। বর্তমান ছাত্রলীগের সভাপতি  মোঃ সাদ্দাম হোসেন  এর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি  বাংলাদেশ ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।আমি এবং আমার পরিবার বাংলাদেশ আওয়ামী লীগের সাথে -ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই । এজন্য  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ঠাকুরগাঁও- ২ আসন থেকে আমাকে  মনোনয়ন দেন তাহলে হয়তো বা প্রধানমন্ত্রীর সহযোগী হিসেবে কাজ করার সুযোগ পাবো ।   আমার মরহুম পিতাকে এই মর্যাদার  আসনে প্রতিষ্ঠিত করার জন্য ।এ সময় পঞ্চগড়,  ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গী   উপজেলার  আওয়ামী লীগ, ছাত্রলীগ সহসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Tag
আরও খবর