ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী সানন্দবাড়ীতে কবিরাজের কথায় মাঝরাতে তোলপাড়! মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির

ঠাকুরগাঁও জেলা বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জ্ঞাপন করেছেন নুরুন নাহার বেগম

     আমার নির্বাচনী এলাকা (ঠাকুরগাঁও -২) সহ ঠাকুরগাঁও বাসী —সকলকেই  পবিত্র ঈদুল আযহার  শুভেচ্ছা ও অভিনন্দন। সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন; সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন।  “কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা আমাদের দ্বারে সমাগত। পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে। ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য। ‘‘প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো৷ ঈদু'ল আয্হার শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত করা আমাদের কর্তব্য ।  প্রতিবছরের ন্যায় এবারও সমগ্র মুসলিম জাতি ঈদ উদযাপন করবে ‌। আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ভেদাভেদ,  অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা।  ঈদ যে আনন্দের বার্তাবয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ। ঈদুল আযহার  আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি।   প্রিয় আমার নির্বাচনী এলাকা বাসী  - আমি আমার মরহুম পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিগত ৩০ বছর যাবত  আমার নির্বাচিত এলাকা  (ঠাকুরগাঁও -২) সহ ঠাকুরগাঁও জেলার  হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছি,প্রয়োজনে আমি আমার জীবন উৎসর্গ করবো। আমি আমার পিতার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টি কে নেতৃত্ব দিয়েছি, তাছাড়াও ঠাকুরগাঁও জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতির  দায়িত্ব পালন করেছি, দায়িত্ব পালন করেছি ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে। পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ আমাকে জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে  কাজ করার সুযোগ দিয়েছিলেন, মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ছোটভাই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি  আমাকে দায়িত্ব দিয়েছেন  জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে । আমি আমার দায়িত্ব পালনে সর্বদাই আন্তরিক । এজন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম   কাদের এমপি মহোদয় আমাকে  ঠাকুরগাঁও -২ আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান করেছেন । আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঠাকুরগাঁও -২  আমার নির্বাচনী এলাকার মানুষের পক্ষ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান , মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে অসংখ্য ধন্যবাদ জানাই ।   আমি যদি (ঠাকুরগাঁও -২)আসন থেকে নির্বাচিত হতে পারি তাহলে , সরকারি দান-অনুদান এর পাশাপাশি আমারও ব্যক্তিগত  সহযোগিতা অব্যাহত থাকবে । আমার ব্যক্তিগত জীবনে চাওয়া-পাওয়ার হিসাব বলতে কিছু নেই । আমি আমার মরহুম পিতা মত সেবক হয়ে নিজের জীবনকে উৎসর্গ করতে চাই ।   পরিশেষে, ঈদ আমাদের সামষ্টিক জীবনে যে মিলন ও শুভবোধের চর্চার দৃষ্টান্ত স্থাপন করে, তা সঞ্চারিত হোক সবার প্রতিদিনের জীবনযাপনে। নিছক আনুষ্ঠানিকতা নয়, ঈদ হোক জীবনকে নবায়ন করার আহ্বান। ঈদের আনন্দ হোক সর্বজনীন ।

Tag
আরও খবর