ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদে পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার দুপুরে নেকমরদের পশুর হাটে সামনে দাড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় এলাকাবাসী ও গরু-ছাগল ব্যবসায়ীরা৷
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, পশুর হাটের ইজারাদারেরা ক্রেতাদের শোষণ করছেন৷ প্রতি গরুতে ২৩০ টাকা লেখাই নেওয়ার কথা থাকলে নেওয়া হয় ৪০০ টাকা, আর প্রতি ছাগলে ৯০ টাকা নেওয়ার কথা থাকলেও নেওয়া হয় ১৫০ টাকা৷ অবিলম্বে সরকারি নিয়ম অনুযায়ী লেখাই নেওয়ার পাশাপাশি অতিরিক্ত টোল আদায়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা৷
এ বিষয়ে পশুর হাটের কোন ইজারাদার গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি৷
অতিরিক্ত টোল আদায়ের বিষয়ট সম্পর্কে জানতে চাইলে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকারনাইন বলেন, অতিরিক্ত টোল আদায়ের কোন সুযোগ নেই৷ কেউ নিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
৬ দিন ৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
২০ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
২১ দিন ৩ ঘন্টা ৩০ মিনিট আগে
৪৯ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৬০ দিন ১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬০ দিন ৩ ঘন্টা ৫০ মিনিট আগে
৬৯ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
৬৯ দিন ২৩ ঘন্টা ৪০ মিনিট আগে