নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক এমদাদুল হক ভূট্টো'র বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত


ঠাকুরগাঁওয়ে সাংবাদিক এমদাদুল হক ভূট্টো'র    বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

শিক্ষক কর্মচারী নিয়োগে অনিয়মের সংবাদ পরিবেশন করায় জিটিভি ও দৈনিক যুগের আলো'র ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি এমদাদুল হক ভুট্রোর বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান  শিক্ষক কফিল উদ্দীন বাদী হয়ে মিথ্যা  মামলা দায়ের করেন।   মিথ্যা মামলা দায়ের এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৪ মে) সকাল ১১ টায় ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা চত্তরে ঠাকুরগাঁও সাংবাদিক ইউনিয়ন এর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবু তোরাব মানিক, সহ-সভাপতি জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক এটিএম সামসুজ্জোহা বাবুল, সদস্য সচিব ও ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,‌ এ্যাড. ইন্দ্রনাথ রায়, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সিনিয়র সাংবাদিক এস এম জসীম উদ্দীনসহ জেলা-উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ, আদিবাসী ও খ্রীস্টান ঐক্য পরিষদের নেতা ও সদস্য সহ অন্যান্যরা।এ সময় ঠাকুরগাঁও রিপোর্টাস্ ইউনিটি ও বিভিন্ন সামাজিক সংগঠন   একাত্মতা প্রকাশ করেন । 


বক্তারা সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নিয়োগ ও ঘুষ বাণিজ্য নিয়ে সম্প্রতি জিটিভির জেলা প্রতিনিধি এমদাদুল হক ভূট্টো  যে সংবাদ পরিবেশন করেছেন সেটি উল্লেখ্য করে বলেন,মামলা দিয়ে  সাংবাদিকদের কেউ দাবিয়ে রাখতে পারবেনা। আগামী ৭ দিনের মধ্যে প্রত্যাহার করা না হলে প্রধান শিক্ষকের আরো অনিয়ম দুর্নীতির সংবাদ তুলে ধরার হুশিয়ারী দেওয়া হয়।



উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড় ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর কর্মচারি নিয়োগে ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের সংবাদ প্রকাশের জেরে জিটিভির  ঠাকুরগাঁও প্রতিনিধি এমদাদুল হক ভুট্টোর উপর ২৮ এপ্রিল প্রধান শিক্ষক কফিল উদ্দীন বাদি হয়ে এই মামলা দায়ের করেন।

Tag
আরও খবর