ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী সানন্দবাড়ীতে কবিরাজের কথায় মাঝরাতে তোলপাড়! মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির

শ্রমিক-মজুরদের নিয়ে ভিবিডি ঠাকুরগাঁওয়ের ‘ওদের সাথে একদিন-৬’

ঠাকুরগাঁও জেলায় ভলেন্টিয়ার ফর বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হলো পথচারী ও অসহায় দরিদ্র মানুষদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি।


এদিন সকাল থেকেই ভলান্টিয়াররা নিজেদের জমানো টাকায় বাজার করে, দুপুরে এক ভলান্টিয়ারের বাসায় জমায়েত হয়ে নিজেরা রান্নাবান্না করে। সেখানে ইফতার প্যাকেটিং শেষে শহরের প্রাণকেন্দ্র বড়মাঠের দুইপাশে দেড় শতাধিক রিকশাচালক, পরিবহন শ্রমিক, পথচারীরদের মাঝে বিতরণ করা হয়। ইফতার বিতরণ শেষ করে ৬৪জেলার ভলান্টিয়ারদের সাথে ‘‘Iftar For All’’ ইভেন্টে গুগল মিটে যুক্ত হয় টিম ঠাকুরগাঁও।


এসময় ভিবিডির ইফতার বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সাইয়েদা উমমুল খায়ের এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিউলি আক্তার।


সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সাইয়েদা উমমুল খায়ের বলেন আমরাই এখানে উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি আজকের এই আয়োজন যারা করেছে তারা সকলেই ছাত্র বা শিক্ষার্থী। এরা আগামী দিনের ভবিষ্যৎ তাই আমাদের সকলের উচিত এদেরকে উৎসাহ দেওয়া।তাই এরা দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছে।


ভিবিডি ঠাকুরগাঁও জেলার সভাপতি মৌ রায় বলেন, আমরা কিছুদিন আগেই এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা গ্রহণ করি। আমাদের সকল সদস্যদের নিজস্ব অর্থায়নে আমরা আজকের এই প্রোগ্রামটি বাস্তবায়ন করতে সফল হয়েছি। আপনাদের উৎসাহ ও ভালোবাসা পেলে আমরা আগামীতেও ঠাকুরগাঁও জেলা সহ সারা বাংলাদেশকে নতুন কিছু উপহার দিব ইনশাআল্লাহ।


সাধারণ সম্পাদক এস. এম. মনিরুজ্জামান মিলন বলেন, ইভেন্টটির সফলতার পেছনে সবচেয়ে বেশি অবদান আমাদের ভলান্টিয়ারদের। দেড়যুগ থেকে ভলান্টিয়ারিজম করছি, শেষবেলায় এসে জিনিসটাকে অনেক বেশি উপভোগ করছি। ধন্যবাদ ভিবিডি ঠাকুরগাঁও, ধন্যবাদ ইভেন্ট টিম।


এসময় উপস্থিত ছিলেন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ ঠাকুরগাঁও জেলার সদস্য মোঃ হানিফ বিন রফিক, আহসানুর সরকার রানা, মো রাকিবুল হাসান, জান্নাতুন নুরী, তাসবিহ আল ওয়াসি,রোদশী, ইরফান আলী, ইয়া নুরে জান্নাত আলো, পাপরি রাণী, আসাদউজ্জামান, তানভীর ইসলাম রোকন, তৌফিক আহমেদ, লিমন ইসলাম, সিফাত উস সাদ, পপি রাণী সহ আরও অনেকে।সহ আরও অনেকে।

আরও খবর