জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তানোরে রাতের আধারে কৃষকের খড়ের পালায় আগুন

তানোরে রাতের আধারে কৃষকের খড়ের পালায় আগুন


রাজশাহীর তানোরে রাতের আধারে কৃষকের খড়ের পালায় আগুন দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় কৃষক খড়ের মালিক  মাসুদ রানা বাদি হয়ে গত বৃহস্পতিবার সকালের দিকে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। চলতি মাসের(১৪ জানুয়ারি) বুধবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার তালন্দ ইউনিয়ন (ইউপির) মোহরগ্রামে ঘটে আগুন লাগার ঘটনাটি। সাথে সাথে প্রতিবেশিরা খড়ের পালায় পানি দেয়া শুরু করেন এবং  ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অবশ্য তার আগে খড়ের পালা পুড়ে ছাই হয়ে যায়। এতে করে কৃষক মাসুদ চরম ভাবে হতাশ হয়ে পড়েন। মাসুদের বাড়ির নিচে বালাইনাশকের দোকান রয়েছে এবং সারেরও ব্যবসা করেন তিনি। মাসুদ বলেন, প্রতিদিনের ন্যায় ব্যবসার কাজ শেষ করে ঘুমিয়ে পড়ি। রাত দুইটার দিকে আমার বড় ভাই প্রসাব করতে বের হলে আগুন দেখতে পেয়ে চিৎকার দেয়া শুরু করেন। সাথে সাথে প্রতিবেশিরা বের হয়ে পানি দেয়া শুরু করেন এবং ফায়ার সার্ভিস কে খবর দেয়া হয়। তারাও দ্রুত সময়ের মধ্যে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগে ৩০/৩২ বিঘা জমির খড়ের পালা পুড়ে যায়। এতে করে আমার প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার মত ক্ষতি সাধন হয়েছে। আমার সাথে কারো কোন ধরনের দ্বন্দ্ব ফাসাদ নেই, সবার সাথে ভালো সম্পর্ক। কিন্তু কোন দূস্কৃতিকারিরা এধরণের কাজ করলো ভেবে পাচ্ছিনা। আমি কৃষি চাষাবাদের পাশাপাশি কীটনাশক ও সারের ব্যবসা করি। গ্রামের কোন মানুষের সাথে খারাপ সম্পর্ক নেই। আর আমার এতবড় ক্ষতি সাধন করল। আমি কৃষক খড়গুলো গরুকে খাওয়ানো হয় বছরজুড়ে। কিন্তু আগুন দেয়ার কারনে যতটুকু ভালো আছে সে গুলো গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা যাবেনা। কারন প্রতিটি খড়ের আটিতে আগুন ও ধোঁয়ার গন্ধ। শুধু মাত্র জালানি হিসেবে ব্যবহার করা যাবে।


প্রতিবেশী অনেকে জানান, মাসুদ গ্রামের দরিদ্র কৃষক দের যে ভাবে দেখাশোনা করেন এবং যাবতীয় সার কীটনাশক বাকিও দেন। আর তার মত ব্যক্তির খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে। মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব শত্রুতা থাকতে পারে। তাই বলে  খড়ের কি অপরাধ। এসব বিক্রিত মানুষের কাজ। তারা মানুষ রুপি অমানুষ বলেই এধরণের কাজ করেছে। দুনিয়ার কেউ হয়তো দেখতে পায়নি, কিন্তু মহান সৃষ্টি কর্তার চোখে সবই ধরা। এদেরকে চিহ্নিত করতে পারলে কঠোর শাস্তি হওয়া দরকার। থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Tag
আরও খবর
তানোরে পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

৮৩৬ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে