ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

শ্রীপুরে ফায়ার সার্ভিসের উদ্যোগে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ।



'সচেতনতা,প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবিলার সর্বোত্তম উপায়’এ স্লোগানকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ,মাওনা জি এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ ও মহড়া প্রদান করা হয়েছে।


সোমবার(২২ আগস্ট) বেলা ১১টার দিকে কলেজ মাঠে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্দ্যোগে স্টেশন অফিসার মো.ইফতেখার রাইহান এর নেতৃত্বে  ফায়ার ফাইটারদের সমন্বয়ে মহড়া ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।



এ সময় ভূমিকম্পে তাৎক্ষণিক করনীয় নির্ধারনে উদ্ধার তৎপরতাসহ প্রাথমিক চিকিৎসা এবং অগ্নিনির্বাপণে সচেতনতামূলক মহড়া ও প্রশিক্ষণে ছাত্র-ছাত্রীদের মাঝে গ্যাস সিলিন্ডারে আগুন নিভানোর বিভিন্ন কৌশল প্রদর্শণ করা হয়।স্কুল,কলেজ বা বাসায় কোথায়ও যদি হঠাৎ করে আগুন ধরে যায় তাহলে সাথে সাথে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কীভাবে গ্যাস সিলেন্ডারের আগুন কে নিয়ন্ত্রণে আনা যাবে সেটাই দেখানো ও বন্ধ ঘরে,ভবনে আগুন লাগিলে কীভাবে ফায়ার ফাইটারা নিয়ন্ত্রণ আনে তা  উপস্থিত সকলকে দেখানো হয় এবং কোথাও কোন দুর্ঘটনা ঘটলে দ্রুত এই নাম্বারে ১৬১৬৩ কল করে জানাতে বলা হয়েছে।


এ সময় উপস্থিত ছিলেন জেলা ফায়ার সার্ভিসের কর্মকতা ডিএডি আব্দুল হামিদ, সৌকত,রফিক,সোহেল,রাসেল,আকতারুজ্জামান প্রমুখ ফায়ার সার্ভিসের সদস্য।



মহড়ায় অংশ নেন পিয়ার আলী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মো.আবুল খায়ের,ম্যানেজিং কমিটির সদস্য মোশারফ ভূইয়া,কলেজের শিক্ষক,শিক্ষিকা,ছাত্রী সহ অন্যান্যরা।




প্রশিক্ষণ শেষে ছাত্র-ছাত্রী অংশগ্রহণে নৃত্য ও ফায়ার ফাইটারদের অংশগ্রহণে ওয়াটার ডিসপ্লে প্রদর্শন করা হয়। 


এ সময় সার্বিক সহযোগিতা করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্য বৃন্দ।

Tag
আরও খবর