জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আপন ভাই ও ভাইয়ের পরিবারের ওপর অত্যাচারের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।


গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন গোসিংগা ইউনিয়নের পেলাইদ গ্রামে মৃত শাহেদ আলীর ছেলে হেলাল উদ্দিন এর  বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। 

হেলাল উদ্দিন গাজীপুর ৩ আসনের সাবেক সাংসদ ইকবাল হোসেন সবুজের মদদ প্রাপ্ত হওয়ায় বিগত সময়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। নিজের পদ ও ইকবাল হুসেন সবুজের ক্ষমতার অপব্যবহার করে হেলাল নিজের পরিবারসহ এলাকাবাসীকে নানা প্রকার হয়রানি ও অত্যাচার করে। ইতিপূর্বে হেলাল তার অপর ভাই মোস্তফা কামালকে মিথ্যা মামলায় হয়রানি করেছিল। 

বর্তমানে হেলাল তার আরেক ভাই আজিজুল হকের পরিবারের উপর অত্যাচার শুরু করেছে। গত ২৯ শে মার্চ সন্ধ্যা ছয়টার সময় হেলালের প্রচলনায় তার ছেলে শরিফ, স্ত্রী লুৎফুন্নাহার, অজ্ঞাতনামা এক বিয়াই সহ কয়েকজন বিনা উসকানিতে দা, লাঠি, রড সহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আজিজুল হকের বাড়িতে প্রবেশ করে। এ সময় হেলাল বাহিনী আজিজুল হককে খুঁজে না পেয়ে আজিজুল হকের স্ত্রী সহ বাড়ির অন্যান্য সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় লুৎফুন্নাহার আজিজুলের স্ত্রী জরিনা খাতুন কে মারধর করে। এরপর চলে যাওয়ার সময় হেলাল বাহিনী আজিজুল হকের বাড়ির সদর গেইট ভাংচুর করে এবং বাড়ির পাশে থাকা বিভিন্ন প্রকারের প্রায় চল্লিশটি ফলজ ও বনজ গাছ কর্তন করে। এই ব্যাপারে আজিজুল হক বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

এ ব্যাপারে জানতে চাইলে আজিজুল হক জানান, আমার ভাই হেলাল উদ্দিন আওয়ামী লীগের পদে থাকায় বিভিন্ন সময়ে পদের অপব্যবহার করে আমাদের পরিবারসহ এলাকার অন্যান্য বাসিন্দাদের বিভিন্ন প্রকার অন্যায় অত্যাচার করে। হেলালের তাণ্ডবে এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে। বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকা সত্ত্বেও হেলাল তার অন্যায় কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ফলস্রুতিতে আমার বাড়িতে ভাঙচুর সহ পরিবারের সদস্যদের মারধর ও আমার প্রায় ৪০ টি গাছ কর্তন করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে জানার জন্য হেলাল উদ্দিনের নাম্বারে একাধিকবার কল করা হলেও কল রিসিভ করেনি হেলাল।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর