নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ

ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশ-এর দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষা-২০২৫-এর ফলাফল আজ মঙ্গলবার দুপুরে বোর্ডের কেন্দ্রীয় দফতর, শেখবাড়ী জামিয়া থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে।

নির্বাহী পরিচালক মুফতি তোফায়েল খান রাহমানীর সার্বিক পরিচালনায় ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা শাব্বীর আহমদ ফতেহপুরী। এসময় উপস্থিত ছিলেন বোর্ডের উপদেষ্টা ও শেখবাড়ী জামিয়ার নায়বে মুহতামিম হাফিজ মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী, প্রকাশনা সম্পাদক মাওলানা সালাহ উদ্দীন তারেক, বোর্ডের অন্যতম দায়িত্বশীল মাওলানা নাসির উদ্দীন সহ অন্যান্য দায়িত্বশীলগণ।

চলতি বছরের ১৮ জানুয়ারি বোর্ডের দ্বিতীয় কেন্দ্রীয় ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের চারটি জেলায় মোট ২৮টি মারকাজে একযোগে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এ পরীক্ষায় সিলেট বিভাগের ২৪২টি সাবাহী মক্তব থেকে মোট ২১৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আলহামদুলিল্লাহ, পরীক্ষায় পাসের হার ৯৯.৪৯%।

বর্তমানে বোর্ডের অধীনে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী দ্বীনী শিক্ষা গ্রহণ করছে। তবে কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে প্রতিটি মক্তবের তিন জামাতের (শ্রেণির) বাছাইকৃত শিক্ষার্থীরা।

পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মারকাজভিত্তিক মেধাতালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে প্রতিটি জামাতের শীর্ষ ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের তালিকা ঘোষণা করা হয়েছে। বোর্ডসেরা মোট ৩০০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে।

পাশাপাশি, অংশগ্রহণকারী প্রতিটি মক্তবের মুয়াল্লিমদের (শিক্ষকদের) সম্মাননা হাদিয়া প্রদান করা হবে, যা তাদের উৎসাহ বৃদ্ধিতে সহায়ক হবে, ইনশাআল্লাহ।

সারাদেশে বোর্ডটির কার্যক্রম সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। দ্বীনী শিক্ষার এই মৌলিক প্রোগ্রামকে সর্বত্র ছড়িয়ে দিতে এবং আরও এগিয়ে নিতে দেশের সকল দ্বীনদার ও শিক্ষানুরাগীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি, আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম, শায়খুল হাদিস আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা)।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৩১ জুলাই ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বোর্ড দ্বীনী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।


Tag
আরও খবর