নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মাদক চোরাকারবারির প্রতিবাদ করায় সাংবাদিক দম্পতির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

শ্রীমঙ্গলের সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নে মদ, গাঁজা ও ইয়াবা চোরাকারবারির বিরুদ্ধে প্রতিবাদী ভুমিকা পালন করায় স্থানীয় এক সাংবাদিকের দম্পতির বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।  

জানা গেছে,  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান খান ইউনিয়নের মাজেরগাঁও গ্রামের  জনৈক ফ্রান্স প্রবাসী হাফিজুর রহমান এর পৃষ্ঠপোষকতায় তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ভারতীয়  অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করছেন। এলাকায় এমন অভিযোগ উঠায় স্থানীয় সাংবাদিক শেখ জসিম সংবাদ প্রচার করে। এতে ক্ষুব্ধ হয়ে হাফিজুর রহমান, তার ভাই চিহ্নিত  ইবাবা ব্যবসায়ী জাফর, রাজন ও তাদের সহযোগিতারা গত  ২৭ আগস্ট সাংবাদিক স্ত্রী এলাকার ষাঁড়েরগজ স্কুল থেকে বাড়ি ফেরার পথে পথ রোধ করে হামলা চালিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে বলে সাংবাদিকের স্ত্রী নুরজাহান বেগম অভিযোগ করেন। সাংবাদিক শেখ জসিম বলেন, এঘটনার পুর্বেও মাদক ব্যবসাীরা হাফিজুর রহমান এর নেতৃত্ব তার উপর হামলা করে। স্থানীয় রা এসে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। সাংবাদিক জসিম আরো জানান, স্ত্রীর উপর সন্ত্রাসী হামলায় স্থানীয়  চেয়ারম্যান,  মেম্বারসহ দুই গ্রামের মুরুব্বিদের কাছে বিচার প্রার্থনা করলে তারা বিচারের জন্য উভয়পক্ষকে ডেকে পাঠান। কিন্তু প্রতিপক্ষরা সেই বিচারে হাজির হয়নি।  গ্রাম্য সালিশ বিচার না পেয়ে অপদস্ত ও শ্লীলতাহানির বিরুদ্ধে আমার স্ত্রী বাদী হয়ে হাফিজুর রহমান,  তার ভাই জাফর, ও কুখ্যাত ইবাবা ব্যবসায়ী রাজনকে আসামী করে গত ১ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যার নং ৪৮৫। 

জানা যায়, সাংবাদিক স্ত্রী ১ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানা পুলিশের দারস্ত হওয়ার পর দিন ২ সেপ্টেম্বর হাফিজুর রহমান বাদী হয়ে সাংবাদিক জসিম এর  বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এনে মৌলভীবাজার আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং সি আর ৩৭৩/২৪।  একই দিনে হাফিজর রহমান এর আরেক সহযোগী কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী  রাজন বাদী হয়ে  মৌলভীবাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক   দম্পতির বিরুদ্ধে পৃথক  আরো একটি পিটিশন মামলা দায়ের করে।  যার নং ৩২০/পি/২০২৪।

মঙ্গলবার ( ১১মার্চ) সাংবাদিক শেখ জসিম স্বস্ত্রীক শ্রীমঙ্গল প্রেসক্লাবে এসে এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে সাংবাদিকদের কাছে এসব কথা তুলে ধরেন। এসময় তিনি বলেন, একজন মফস্বল সংবাদকর্মী হিসেবে সর্বদা নানা অন্যায়, সামাজিক অবক্ষয় ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ প্রকাশ করে যাচ্ছি।  আমার এলাকায়  উক্ত ফ্রান্স প্রবাসী হাফিজুর রহমান এর বাসায় তার ভাইদের মাদক ব্যবসার প্রতিবাদ করার অপরাধে আমার স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা,  একের পর এক মিথ্যা ও হয়রানীমূলক মামলা দিয়ে আমাকে সামাজিক ভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।  ইতোমধ্যে হাফিজুর রহমান এর মিথ্যা মামলার অধিকাংশ  স্বাক্ষীরা এভিডেভিড করে আদালতে আমার পক্ষে স্বাক্ষ্য দিয়েছেন। হয়তো সত্য একদিন ঠিকই প্রকাশ হবে। আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা প্রমানিত হবে-কিন্তু সমাজিকভাবে আমার হারানো সম্মান, ভাবমূর্তি কখনো কি ফিরে পাবো?  এমন প্রশ্নও করেন তিনি।

আরও খবর