নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিন্ডিকেট করে দাম বাড়ানো মেনে নেওয়া যাবে না : সাবেক পৌর মেয়র মহসিন মিয়া মধু

শ্রীমঙ্গলে বিনা লাভের বাজার এর দ্বিতীয় শাখা উদ্বোধন


শ্রীমঙ্গলে অসৎ ও অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধু বলেন, শ্রীমঙ্গলে ব্যবসা করবেন, ডিলারশিপ নেবেন, অথচ স্থানীয় চাহিদা পূরণ না করে অন্যত্র বেশি দামে পণ্য বিক্রি করবেন, তা আর হতে দেওয়া হবে না।

গতকাল সোমবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডস্থ গদার বাজার এলাকায়  বিনা লাভের বাজার এর দ্বিতীয় শাখা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মহসিন মিয়া বলেন, শ্রীমঙ্গলে ১০টি তেলের ডিলার থাকলেও মাত্র একজন বিনা লাভের বাজারে তেল সরবরাহ করছে। অন্যরা অজুহাত  দেখিয়ে তেল দিতে চায় না, বরং বেশি দামে বাইরে বিক্রি করছে। শ্রীমঙ্গলের জনগণকে প্রয়োজনীয় তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করলে বাজারে েেকানো সংকট থাকার কথা নয়। অথচ সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে, যা মেনে নেওয়া হবে না।

ব্যবসায়ীদের সতর্ক করে মহসিন মিয়া মুধু বলেন, যে কোনো পণ্যের প্যাকেটে লেখা নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নেওয়া যাবে না। বিক্রয় রশিদ ছাড়া পণ্য বিক্রি করলে প্রশাসনের সহযোগিতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি গণমাধ্যমসহ সচেতন মহলের সহযোগিতা কামনা করেন এবং বলেন, রমজান মাস এলেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা যায়। অথচ অন্যান্য দেশে রমজানে নিত্যপণ্যের দাম কমে। এই সিন্ডিকেট ভাঙতেই বিনা লাভের বাজার কার্যকর ভূমিকা রাখছে। তিনি বলেন, আগে সবজিতে প্রায় ১০০% লাভ করা হতো, যা এখন নিয়ন্ত্রণে এসেছে। এখন ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা করতে পারছে না। আমরা কেনা দামে এবং কিছু পণ্য উৎপাদন মূল্যে বিক্রি করছি, যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়ে।

মহসিন মিয়া আরও বলেন, রমজানে  খেজুরসহ ইফতারি সামগ্রী পাইকারি দামে বিক্রি করা হবে। পাঁচশো টাকার চা পাতা তিনশো টাকায় দেওয়া হবে। রাজনীতি হলো মানুষের সেবা করা। তাই অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। তিনি দাবি করেন, ‘বিনা লাভের বাজারের জন্য মাল কিনতে গেলে অনেক ডিলার সিন্ডিকেট করে পণ্য দিতে চায় না। এই সিন্ডিকেট ভাঙতে সকলের সহযোগিতা প্রয়োজন।

বাজার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মো. ইয়াকুব আলী, মো. আতিকুর রহমান জরিপ, খন্দকার আবুল মঈন গোফরান তারেক, গোফরান আহমেদ মিছলু, বিএনপি নেতা কাজী এমদাদুল হক মো. সেলিম মিয়া, কাজী আব্দুল গফুর, গোলাম হোসেন ভূট্টো, মোবারক হোসেন, শ্রমিক দলের ময়না মিয়া, মিছির আলী, যুবদলের আমিনুর রশিদ শিপু, ছাত্রদলের আব্দুর রহমান খান পাশাসহ বিভিন্ন স্থরের দলীয় নেতৃবৃন্দ।


এর আগে গত নভেম্বর মাসে শহরের নতুন বাজারে প্রথম শাখার উদ্বোধন করা হয়েছিল। এ বাজার থেকে সমাজের প্রান্তিক শ্রেণির লোকজন স্বল্প মূল্যে ভোগ্যপণ্য ক্রয় করে উপকৃত হচ্ছেন বলে উপকার ভোগীরা জানান।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহসিন মধু জানান, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ম ও মধ্যবিত্ত শ্রেণি লোকজন কষ্টে রয়েছেন। তাদের কথা চিন্তা করে ক্রয়মূল্যে আমার তত্ত্বাবধানে দুটি বাজার চালু করা হয়েছে। এ বাজার থেকে লোকজন নিত্যপণ্যসহ সবজি ক্রয় করে উপকৃত হচ্ছেন বলে জানান।

আরও খবর