নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ভানু লাল রায় জেল হাজতে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়কে কারাগারে প্রেরণ করেছে মৌলভীবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত৷

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন৷

জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের হামলা, ভাংচুর ও নির্যাতনের মামলায় মৌলভীবাজার আদালতে সোমবার সকালে হাজিরা দিতে গেলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। এর আগে ওই মামলায় তিনি উচ্চ আদালতের আদেশে অস্থায়ী জামিনে ছিলেন। 

এর আগে গত ১৫ আগস্ট মৌলভীবাজার জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদির  তালুকদার বাদী হয়ে মৌলভীবাজার থানায়  প্রায় দেড় শতাধিক আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ৪ আগস্ট মৌলভীবাজারে শিক্ষার্থীদের উপর হামলা ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছিলেন।

ওই মামলায় ভানু লাল রায় গত ২৫ আগস্ট উচ্চ আদালত থেকে ২৮ দিনের জন্য অস্থায়ী জামিন পান৷ জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আজ সকালে মৌলভীবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন৷

ভানু লাল রায়কে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার আদালতের কোর্ট ইন্সপেক্টর সিবেন্দ্র চন্দ্র দাশ।

Tag
আরও খবর