জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

প্রযুক্তি ব্যবহারের সুফল পেয়েছে-কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ

শ্রীমঙ্গলে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি দেশের অর্থনৈতিক-সামাজিক উন্নয়নে বাংলাদেশ প্রযুক্তি ব্যবহারের সুফল পেয়েছে মন্তব্য করে বলেছেন, আমাদের দেশ আধুনিক হচ্ছে, স্মার্ট বাংলাদেশের দিকে এগোচ্ছে। মেট্রোরেল ও পদ্মা সেতু অনন্য উচ্চতায় নিয়ে গেছে বাংলাদেশকে। এখন ঢাকা শহরে জ্যাম জ্যাম বলি, কিছু দিন পর জ্যামেরও বাতাস পাবেন না।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলেছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে উন্নতি প্রযুক্তি ব্যবহারের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ মানে কিন্তু সুন্দর জামা-কাপড় পরা নয়। স্মার্ট বাংলাদেশ হলো সব নাগরিক স্মার্ট হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন বিজ্ঞান, প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টায়  শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব এর সভাপতিত্বে ও ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মোঃ আব্দুস শহীদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার এবং গবেষণা করে উদ্ভাবন বাড়াতে হবে। কোনোভাবেই পড়ালেখার ব্যাপারে অলস থাকা যাবে না। শিক্ষার জন্য সরকার সবকিছুর ব্যবস্থা করে দিয়েছে। যখন যা দরকার সরকারের তহবিল থেকে দেয়া হবে। দেশের অগ্রযাত্রায় শিক্ষার্থীরাই অগ্রণী ভূমিকা পালন করে। আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। পড়ালেখাসহ সব কাজে  শিক্ষার্থীদের আরও স্মার্ট হতে হবে, তাহলেই স্মার্ট বাংলাদেশ বাস্তবে রূপ পাবে।  

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, স্বাগত বক্তব্য দেন উপজেলা ইউএনও মো. আবু তালেব।

উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আনিসুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্তসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Tag
আরও খবর