জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রিতে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

শীতে কাহিল, নাকাল জনজীবন


চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ৯ দশমিক ৬ ডিগ্রিতে, বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। বুধবার (১৭ জানুয়ারি) ভোর ৬টায় শ্রীমঙ্গল আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করে। গতকাল সকাল ৯টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯. ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

চা বাগান, পাহাড়ী এলাকা ও হাওরবেষ্টিত এ উপজেলায় দিন-রাত বইছে হিমেল হাওয়া। জেঁকে বসেছে ঘন কুয়াশা। বেলা বাড়ার সঙ্গে সূর্য উঁকি দিলেও উত্তাপ ছড়াতে পারছে না। এতে নাকাল হয়ে পড়ছে জনজীবন। দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। উপজেলায় বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, কাশি, শ্বাসকষ্টসহ শীতজনিত নানা রোগ।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বিপ্লব চন্দ্র দাশ জানান, গত ২০ ডিসেম্বর থেকে আজ ১৫ জানুয়ারি পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রির ভেতরে ওঠানামা করছিল। গত সপ্তাহ থেকে  ক্রমান্বয়ে তাপমাত্রা কমছে। গতকাল মঙ্গলবার তাপমাত্রা ৯.৭ ডিগ্রিতে ছিল। আজ বুধবার আবার ৯. ৬ ডিগ্রিতে নেমে এসেছে। তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান আনিস জানান, আজ বুধবার (১৭ জানুয়ারি) ৯. ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ক্রমান্বয়ে তাপমাত্রা কমে শীতের তীব্রতা বেড়ে চলছে। হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে প্রচণ্ড শীত পড়েছে। এবারের শীত মৌসুমে শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা এটি। এর আগে ১৬ জানুয়ারি শ্রীমঙ্গলে তাপমাত্রা ৯.৭ ডিগ্রি এবং ১৯ ডিসেম্বর ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় বলে তিনি জানান।

শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া মধু বলেন, ইতোমধ্যে পৌরসভার ৯টি ওয়ার্ডের গরিব অসহায় মানুষের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু তালেব বলেন, শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ পর্যন্ত ৫ হাজার ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে, আরও চাহিদাপত্র পাঠানো হয়েছে। এছাড়া উপজেলা অফিসার ক্লাব ও বিভিন্ন সংগঠন থেকে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

আরও খবর