জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু তালেব


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে ৩ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলা শেষে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় বিজয়ী ও বিজিত দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন।


খেলায় উপজেলা প্রশাসন একাদশ ৬ উইকেটে শ্রীমঙ্গল থানা প্রশাসন একাদশকে পরাজিত করে জয়লাভ করে। টসে জিতে শ্রীমঙ্গল থানা প্রশাসন একাদশের দলীয় অধিনায়ক ও অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৬ রান করে। জবাবে ৮৭ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে মাঠে নেমে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন একাদশ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় লাভ করে। দলের পক্ষে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ২৭ রানে অপরাজিত থেকে দলকে জয়লাভ করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন একাদশের দলীয় অধিনায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু তালেব।

খেলায় ধারাবিবরণীতে ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক। আম্পায়ারের দায়িত্ব পালন করেন জাবেদ জাফরি ও রাহি। 

দুই দলের খেলায় অংশ গ্রহণ করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার সু প্রভাত চাকমা, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুর রহমান মামুন, শাল্লা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালেক দুলাল, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়সহ শ্রীমঙ্গল থানা পুলিশের কর্মকর্তারা।

খেলাটি উপভোগ করার জন্য মাঠে প্রচুর দর্শকদের উপস্থিতি ছিল।


আরও খবর