জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের

আজ সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস


চায়ের রাজ্যখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীতের তীব্রতা বেড়েই চলছে। ঘন কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীত বাড়ায় দূর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবি মানুষ।

শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। হাসপাতাল গুলোতে দিন দিন বাড়ছে ডায়রিয়া ও নিউমেনিয়া রোগীর চাপ।

এ উজেলায় সন্ধ্যা থেকেই কমতে শুরু করে তাপমাত্রা। রাতভর থাকে তীব্র শীতের প্রকোপ। সকালে কুয়াশা আর বৃষ্টির মতো ঝরে পড়া শিশিরে নাজেহাল হয়ে পড়ে দিন শ্রমজীবী শ্রেণির মানুষ।

আশিদ্রোন ইউনিয়নের কৃষক ছমরু মিয়া বলেন, কয়েকদিন থেকে শীত ও কুয়াশা বাড়ায় কষ্ট পোহাচ্ছে মানুষ। শীতের কারণে কাজ করতে চাচ্ছে না দিনমজুরেরা। ফলে চলতি মৌসুমে কৃষি কাজে সমস্যা হচ্ছে।

সিন্দুরখান ইউনিয়নের কৃষক জামাল হেসেন জানান, শীত আর ঘন কুয়াশার জন্য ইরি-বোরোর বীজতলা ক্ষতিগ্রস্থ হচ্ছে। ফলে ইরি আবাতে বীজ নিয়ে চিন্তায় আছি আমরা।

অটো চালক মনির মিয়া বলেন, ঘন কুয়াশার জন্য সড়কে তাদের অটো চালাতে অসুবিধা হয়। তাছাড়া শীত থাকায় যাত্রী কমে গেছে।

শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকার বাসিন্দা রায়হান আহমদ বলেন, শীতের তীব্রতায় বাড়ায় স্বল্প আয়ের মানুষসহ শ্রমজীবী মানুষেরা বিপাকে পড়েছেন। এ শীতে যেনো ছিন্নমূল দরিদ্র জনগোষ্ঠীর মানুষের কষ্টের শেষ নেই। কাজেই শীতার্তদের পাশে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।


শ্রীমঙ্গলে অবস্থিত আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার (১৩ ডিসেম্বর) এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

গত দুই দিনের ব্যবধানে শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান আনিস জানান, শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমে এসেছে ১১ ডিগ্রিতে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ৬টা ও ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।  গত কয়েক দিন ধরে তাপমাত্রা ক্রমান্বয়ে কমে শীতের তীব্রতা বাড়ছে বলেও তিনি জানান।

Tag
আরও খবর