জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়িকে ৩০ হাজার টাকা জরিমানা

ফের অস্থির পেঁয়াজের বাজার

ভোক্তা-অধিকার অধিদপ্তর কর্তৃক বাজার মনিটরিং


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফের অস্থির পেঁয়াজের বাজার। ভারতের পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। রাতের ব্যবধানে দ্বিগুণ হয়ে কেজি প্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকায়। কেউ কেউ ২১০ টাকাও দাম হাঁকছেন। আবার অনেক ব্যবসায়ারি দোকানে পেয়াজ মজুদ রেখে পেয়াজ বিক্রি থেকে বিরত রয়েছেন।

শুক্রবার বিকেল থেকে শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত শ্রীমঙ্গল শহরের পাইকারি ও খুচরা বাজার সরজমিন ঘুরে এ তথ্য পাওয়া গেছে। 

বাজার ঘুরে দেখা গেছে, গতকাল থেকেই শহরের বাজারগুলোতে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। কেজিপ্রতি ৯০-১০০ টাকা বেড়ে পেঁয়াজের দাম গিয়ে ওঠেছে ১৮০-২০০ টাকা। ক্রেতারা বলছেন, প্রতি ঘণ্টায় বাড়ছে পেঁয়াজের দাম। আর বিক্রেতারা বলছেন পাইকাররা দেশি পেঁয়াজ বিক্রিই করছেন না। 

এদিকে রাতারাতি পেঁয়াজের এমন দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। বাজারে এসে অনেকে পেঁয়াজ না কিনে ফিরে যাচ্ছেন। অনেকে বাধ্য হয়ে গলাকাটা দামে কিনে নিয়ে যাচ্ছেন।

কালিঘাট রোডে কথা হয় ক্রেতা রিপন মিয়ার সঙ্গে। তিনি বলেন, দুদিন আগেও দেশি পেঁয়াজ কিনলাম ১২০ টাকা করে। আজকে এসে দেখি সেটা ডাবল হয়ে গেছে। শুক্রবারও না কি ১৪০ টাকা কেজি ছিল। রাতের মধ্যেই বেড়ে গেলো ১২০ টাকা। এটা কেমন কথা? আমরার মতো মধ্যভিত্তের সংসার কেমন চলবে? ক্রেতা রিপনের বক্তব্য অনুযায়ী, তার কাছে দেশি পেঁয়াজের কেজি ২০০ টাকা চাওয়া হয়েছে।

শ্রীমঙ্গল শহরের নতুন বাজার রোডের জসিম স্টোরের সত্ত্বাধিকারী বলেন, গত কয়েক দিন ধরেই বাজারে পেঁয়াজের দাম বাড়তি। পাইকারি বাজারে আমাদের কেনাই বেশি পড়ছে। যে কারণে খুচরা বাজারে এর প্রভাবে পড়েছে। গতকাল সেন্ট্রাল রোড থেকে থেকে বহু কষ্টে এলসির (ভারতীয়) ১ বস্ত্ পেঁয়াজ এনেছি। আমি পাইকারিতে ১৪০টা কেজি দরে কিনেছি। আনতে গাড়ি ভাড়াও লেগেছে। এখন এখন কেনা দামের চেয়ে কিছু বেশি দিয়ে না বেচলে তো আমার লস।

শহরের সেন্ট্রাল রোডের সোনালী স্টোরের ম্যানেজার স্বপন রায় বলেন, পাইকারিতে দেশি পেঁয়াজের মণ এখন ৮ হাজার টাকা। যা প্রতি কেজি পেঁয়াজের দাম পড়ে প্রায় দুইশ টাকা। আর ভারতীয় পেঁয়াজের মণ ৭ হাজার ২০০ টাকা। আর প্রতিকেজির দাম পড়ে ১৬০ টাকা। মূলত ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণায় এ দাম বেড়েছে। 

এ বিষয়ে সেন্ট্রাল রোডের পাইকারি ব্যবসায়ী আখতার হোসেন বলেন, দাম বৃদ্ধি পাওয়ায় আমি নতুন পেয়াজ কিনতে পারিনি। আমার দোকানে পেয়াজ নেই, আপাতত পেয়াজ বিক্রি বন্ধ রাখছি।

পোস্ট অফিস রোডের ব্যবসায়ি নিউ লোকনাথ সজল পাল বলেন, বাজারে পেঁয়াজের সরবরাহ কমছে৷ ফলে পাল্লা দিয়ে বেড়ে চলছে দাম। কিন্তু উৎপাদন স্বাভাবিক থাকার পরও হঠাৎ কেন পেঁয়াজের বাজারে এই অস্থিরতা! জানতে চাইলে এই ব্যবসায়ী বলেন, ভারত সরকারের বেঁধে দেওয়া রপ্তানি মূল্য ৮০০ মার্কিন ডলার মূল্যেই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত ছিল। কিন্তু ইতোমধ্যেই ভারত সরকার আগামী ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে। তাদের এমন সিদ্ধান্তের কারণে দেশের পেঁয়াজ ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 

পোস্ট অফিস রোডের অংকিতা স্টোরের চয়ন পাল বলেন, আমি ১৮০ টাকা কেজি দরে পেয়াজ বিক্রি করছি। 

পেয়াজ কিনতে আসা শেখ কামরান বলেন, বাজারে দেশি পেঁয়াজ ২০০ টাকা কেজির নিচে নেই। আর ভারতের পেঁয়াজ ১৮০ টাকা কেজি। দুদিন আগেও দেশি পেঁয়াজ কিনলাম ৯৫ টাকা করে। রাতের মধ্যেই বেড়ে গেল ১০৫ টাকা। এটা কেমন কথা দেশি পেঁয়াজের কেজি ২১০ টাকা চাওয়া হয়েছে। এভাবে হলে আমরা কীভাবে চলবো! ব্যবসায়ীরা ভারতে পণ্যটির দাম বৃদ্ধি এবং দেশে সরবরাহ কমে যাওয়াকে দাম বাড়ার যুক্তি হিসেবে দেখাচ্ছেন। যদিও দেশের বাজারে এখনো ভারতের বর্ধিত মূল্যের পেঁয়াজ আসেনি। অসাধু সিন্ডিকেট বিনা কারণেই দাম বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন লিটন নামের এক ক্রেতা।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম বলেন, কারসাজি চক্র সব সময়ই সুযোগ খোঁজে পণ্যের দাম বাড়ানোর। তবে আমরা বাজারে পেঁয়াজ নিয়ে কারসাজি বন্ধে অভিযান শুরু করেছি। শনিবার সকালে শহরের সেন্ট্রাল রোডসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রির কারণে সেন্ট্রাল রোডের মেসার্স পাল ভান্ডারকে ২০ হাজার টাকা এবং মেসার্স আমির ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেছি। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান। 

Tag
আরও খবর