জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রামনগর মণিপুরি এলাকায় স্থানীয় এক ব্যক্তির বসতঘর থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রামনগর এলাকার স্থানীয় এক বাসিন্দার বাড়ির ভেতর থেকে এ সাপটি উদ্ধার করে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন।

বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেবকে জানান, মণিপুরী পাড়ায় একটি বাসায় শঙ্খিনী সাপটি ঢুকে পড়ে। এ সময় বাসার লোকজন ভয়ে আতংকিত হয়ে পড়েন। এ খবর পেয়ে আমি বসতঘর থেকে সাপটি উদ্ধার করে বনবিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করি।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন জানায়, গত ১৪ নভেম্বর উপজেলার ইছবপুর এলাকা থেকে একটি শঙ্খিনী ও ২৩ নভেম্বর উত্তর ভাড়াউড়া এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, সোমবার বেলা ১২ টার দিকে শঙ্খিনী সাপটিকে লাউয়াছড়া বনের জানকিছড়ায় অবমুক্ত করা হয়েছে।

Tag
আরও খবর