নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ বালক চ্যাম্পিয়ন মির্জাপুর ও বালিকা চ্যাম্পিয়ন কালাপুর ইউনিয়ন

শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনালে বালক চ্যাম্পিয়ন হয়েছে মির্জাপুর  ইউনিয়ন এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের বালিকাদের ফাইনালে কালাপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল সাড়ে ৩টায় প্রথম ফাইনালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকাদের ফাইনাল কালাপুর ইউনিয়ন ও কালীঘাট ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হয়। তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনালে দুই দলের কেউই  নির্ধারিত সময়ে গোল করতে পারেনি। ০-০ গোলে খেলা ড্র হলে ম্যাচের  নিষ্পত্তি হয় টাইব্রেকারে। ট্রাইবেকারে কালাপুর ইউনিয়নের বালিকা দল ৪-৩ গোলে কালীঘাট ইউনিয়নর বালিকাদলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।


দিনের অপর ফাইনাল মির্জাপুর ইউনিয়নের বালকদল ও কালাপুর ইউনিয়নের বালকদলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার পঞ্চম মিনিটে মির্জাপুর ইউনিয়নের ১০ নং জার্সিধারী গোল করে দলকে এগিয়ে নেন। গোল হজম করে একের পর এক আক্রমন করেও গোলের দেখা পায়নি। খেলার দ্বিতীয়ার্ধে কালাপুর ইউনিয়ন মুহুমুহু আক্রমন করেও গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়ে মির্জাপুর ইউনিয়ন জয়লাভ করে।

ফাইনাল খেলায় পুরো সময় মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন  শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়।

উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার,

 সাবেক ফুটবলার পিযুস দত্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মতলিব,  কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমদ চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক  মামুন আহম্মেদ প্রমুখ।

বঙ্গবন্ধু ফুটবল পরিচালনা কমিঠির সদস্য সাবেক ফুটবলার আলতাফ হোসেন মোর্শেদ ও সাবেক ফুটবলার আকবর হোসেন শাহীন সার্বিকভাবে সহায়তা করেন।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন।

বালিকাদের  ফাইনালে খেলা পরিচালনা করেন  মো: এমাদুর রহমান, সুদর্শন দাশ,  কাঞ্চন গৌড় ও সিরাজুল ইসলাম সেলু।

বালকদের খেলা পরিচালনা করেন মো: মিজানুর রহমান, রুমিম আহমেদ, উজ্জ্বল পাসী ও আবুল কাশেম।

Tag
আরও খবর