জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শেরপুর জেলার শ্রেষ্ঠ এএসআই মনোনীত হলেন শ্রীবরদী থানার কামরুল ইসলাম

 




শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ এএসআই হিসেবে সম্মাননা পেলেন শ্রীবরদী থানার এএসআই মো কামরুল ইসলাম। 


২২ শে মে (সোমবার) পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এপ্রিল/ ২০২৩ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মো কামরুজ্জামান বিপিএম আনুষ্ঠানিকভাবে তাকে সম্মাননা প্রদান করেন। 


এএসআই মো কামরুল ইসলাম শ্রীবরদীতে যোগদানের পর থেকেই তিনি তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছেন। 


এর আগে তিনি জামালপুর জেলার বকশীগঞ্জ থানায় দীর্ঘ সময় সফলতার সাথে দায়িত্ব পালন করেন। 


সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভার গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, অস্ত্র ও মাদক উদ্ধার, কমিনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ জেলার গোয়েন্দা কার্যক্রম বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।


সভায় শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন জনাব বছির আহমেদ বাদল, অফিসার ইনচার্জ, শেরপুর সদর থানা, শেরপুর; শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন জনাব সাদ্দাম হোসেন, এসআই (নিরস্ত্র), নকলা থানা, শেরপুর এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন জনাব কামরুল ইসলাম, এএসআই (নিরস্ত্র), শ্রীবরদী থানা, শেরপুর।


শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন জনাব মাহফুজুর রহমান, এসআই (নিরস্ত্র), শেরপুর সদর থানা, শেরপুর; শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে নির্বাচিত হন জনাব কামরুল ইসলাম, এএসআই (নিরস্ত্র), শ্রীবরদী থানা, শেরপুর এবং শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন দাখিলকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন সার্জেন্ট/মো. রুবেল মিয়া, সদর ট্রাফিক, শেরপুর। 


উক্ত সভায় জনাব মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শেরপুর; জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), শেরপুর; জনাব মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শেরপুর; জনাব রায়হানা ইয়াসমীন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল), শেরপুর; জনাব তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), শেরপুর সহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)'গণ, পিবিআই, সিআইডি'র প্রতিনিধি সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আরও খবর

শ্রীবরদীতে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

১০২১ দিন ৪ ঘন্টা ৫৫ মিনিট আগে