জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শেরপুরে গাছের সাথে মোটর সাইকেল সংঘর্ষ: নিহত ২, আহত ১


 শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার তাতীহাটি ইউনিয়নের ষাটকাকড়া নামক স্থানে  দ্রুতগামী মোটরসাইকেল তালগাছের সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো একজন। 

নিহতরা হচ্ছে- শ্রীবরদী উপজেলার রানীশিমুল সিংগার ভিটার আতাউর রহমানের ছেলে লাভলু (২১), ঝিনাইগাতী উপজেলার তারাগাও বটতলার নুরুজ্জামানের ছেলে মেহেদী (২৩)। আহত আবু হানিফ (১০)।

পুলিশ জানায়, ২ ডিসেম্বর সন্ধ্যায় লাভলু ও মেহেদীসহ তিনজন একই মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়ে যায়। দ্রুতগামী মোটরসাইকেলটি ষাটকাকড়া একটি মোড় পৌছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে একটি তালগাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় লাভলু ও মেহেদী। আহত হয় ১০ বছর বয়সের আবু হানিফ নামে অপর এক শিশু। তাকে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। 

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিক জানান, অনিয়ন্ত্রিত মোটরসাইকেল চালিয়ে তাল গাছের সাথে সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের লাশ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া  হবে।

আরও খবর

শ্রীবরদীতে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

১০২১ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে