সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত।

শ্যামনগরে ভোটার তালিকা হালনাগাদে ভোটার বেড়েছে

শ্যামনগরে ভোটার তালিকা হালনাগাদে ভোটার বেড়েছে আট হাজারের উর্দ্ধে
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদে নতুন তথ্য ফরম পূরণ করেছে আট হাজার চারশত চুরাশি জন।

উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে নতুন ভোটার হওয়ার জন্য তথ্য ফরম পূরণ করেছে ৮ হাজার ৪৮৪ জন। ভোটার তালিকায় কর্তন হয়েছে ৪ হাজার ষোল জন এবং অনুপস্থিত ভোটার ছিল ৫ হাজার ৩৪৭ জন।

বর্তমানে প্রাথমিক তথ্যে উপজেলায় ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তথ্য সংগ্রহের পূর্বে উপজেলায় ভোটার ছিল ২ লক্ষ ৯৩ হাজার ২৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪৯ হাজার ১০৯ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৪৪ হাজার ১২৫ জন। উপজেলায় হিজড়া ভোটার তিন জন।

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ছিল ১৯৩ জন ও সুপারভাইজার ছিল ৩২ জন। তথ্য সংগ্রহ শুরু হয়েছে ২০ জানুয়ারী থেকে এবং শেষ হয়েছে ফেব্রুয়ারীর ৩ তারিখ। জানা যায় আগামী ৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত উপজেলার বারটি ইউনিয়ন পরিষদে ছবি তোলার কার্যক্রম চলবে।



Tag
আরও খবর