সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি

শ্যামনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

শ্যামনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি  ঃ সাতক্ষীরা জেলার সুন্দরবন সংলগ্ন উপজেলা শ্যামনগরে পানিতে ডুবে আব্দুল্লাহ নামে তিন বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

রবিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার পদ্মপুকুর ইউপির পাতাখালী গ্রামে ঘটনাটি ঘটে। শিশুটি পাতাখালী গ্রামের মোঃ নূর আলম সরদারের পুত্র।

প্রতিবেশী সালাউদ্দিন জানান, দুপুরের দিকে বাড়ীর নিকটবর্তী পুকুর পাড়ে শিশু আব্দুল্লাহ খেলা করতে যেয়ে কখন পুকুরে পড়ে ডুবে যায়। বাড়ীর লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে তার ভাসমান দেহ দেখতে পেয়ে উদ্ধার করে ।

জানা যায়, নিকটবর্তী কোন স্বাস্থ্য কেন্দ্র না থাকায় গ্রাম্য চিকিৎসকের নিকট শিশুটিকে নিয়ে গেলে তিনি পরীক্ষা নিরিক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পদ্মপুকুর ইউপি সদস্য জাহানারা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Tag
আরও খবর