দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

শ্যাামনগরে ফাটলকৃত বেড়ি বাঁধ পরিদর্শনে ইউএনও রণী খাতুন

শ্যাামনগরে ফাটলকৃত বেড়ি বাঁধ পরিদর্শনে ইউএনও রণী খাতুন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন বৃহস্পতিবার(১ মে) সকালে মুন্সিগঞ্জ ইউপির হরিনগর ফাটলকৃত বেড়ী বাঁধ পরিদর্শন করলেন।

হরিনগর খাদ্য গুদাম সংলগ্ন চুনকুড়ি নদীর বেড়ী বাঁধে অনুমান ৫০ ফিট এলাকা জুড়ে ফাটল দেখা দেওয়ায় স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে তিনি সকালে ফাটলকৃত বেড়ী বাঁধটি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ইউপি সদস্য জিয়াউর রহমান, হরিদাশ হালদার, দেবাশিষ গায়েন, আব্দুল জলিল, পলাশি রানী সহ অন্যান্য সদস্যবৃন্দ, বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, পানি উন্নয়ন বোর্ড শ্যামনগরের উপ-সহকারী প্রকৌশলী প্রিন্সরেজা প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন এলাকাবাসীকে বলেন শংকিত হওয়ার কোন কারণ নাই। খুব শীঘ্র সংস্কার কাজ শুরু হবে। তিনি পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী প্রিন্সরেজাকে ভাঙ্গনকৃত স্থানে নতুন করে মাটি ফেলা, ব্লক বসানো সহ অন্যান্য পদক্ষেপ গ্রহণের কথা বলেন।  

বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম বলেন খাদ্য গুদাম সংলগ্ন বেড়ী বাঁধটি বুধবার সামান্য ফাটল দেখা যায় পর বৃহস্পতিবার সকালে ফাটল আরও বেড়ে যায়। তিনি বলেন বাঁধটি ভেঙ্গে গেলে হরিনগর, মুন্সিগঞ্জ, ছোটভেটখালী, বড়ভেটখালী, যতিন্দ্রনগর, মীরগাং, সুন্দরবনবাজার, হরিনগর বাজার, খাদ্যগুদাম এলাকা সহ অন্যান্য এলাকা চুনকুড়ি নদীর লবন পানিতে প্লাবিত হবে।

উল্লেখ্য যে, মুন্সিগঞ্জ ইউপির সিংহড়তলী গ্রামে গত কয়েকদিন আগে চুনকুড়ি নদীর বেড়ী বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশের চেষ্টা করলেও তিন স্তরের রিং বাঁধ দিয়ে পানি বন্ধ করা হয়। বর্তমানে সিংহড়তলী ভাঙ্গনকৃত স্থানে সংস্কার কাজ চলমান রয়েছে।
ছবি- শ্যামনগর মুন্সিগঞ্জ ফাটলকৃত বেড়ী বাঁধ পরিদর্শনে ইউএনও রণী খাতুন।



Tag
আরও খবর