দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

শ্যামনগরে তিন বখাটের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

শ্যামনগরে এসএসসি পরীক্ষার্থীদের উত্যক্ত করার দায়ে তিন বখাটের কারাদণ্ড 

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলাপ্রতিনিধি, : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এসএসসি / সমমান পরীক্ষা শেষে কয়েকজন ছাত্রীকে উত্যক্ত করার দায়ে তিন বখাটে যুবককে  বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। 

রোববার (৪মে) বিকালে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা : রণী খাতুন ভ্রাম্যমান আদালতে তাদের এই কারাদণ্ড প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির। 

দন্ডপ্রাপ্তরা হলেন জেলার কালিগঞ্জ উপজেলার আতাউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (১৯),একই উপজেলার জামাল হোসেনের ছেলে রাকিব হোসেন (১৭) ও আমিনুল ইসলামের ছেলে জুবায়ের হোসেন (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান এসএসসি পরীক্ষা শেষে বাড়ি যাওয়ার পথে শ্যামনগর গোপালপুর পিকনিক কর্নারের সামনে পৌঁছালে কয়েকজন ছাত্রীকে ইভটিজিং করার সময় স্থানীয়দের চোখে পড়ে। এসময় স্থানীয়রা তিন বখাটেকে আটক করে উপজেলা প্রশাসনকে অবহিত করলে ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী অফিসার মোছা: রণী খাতুন বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন। 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির বলেন পরীক্ষার্থীকে উত্যক্ত করার দায়ে ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী অফিসার তিন বখাটের মধ্যে মোস্তাফিজুর রহমানকে দুই মাস, রাকিব হোসেন ও জুবায়েরকে এক সপ্তাহ বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

ছবি- শ্যামনগরে পরীক্ষার্থীদের উত্যক্ত করার দায়ে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড প্রাপ্ত তিন যুবক।


Tag
আরও খবর