সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল

শ্যামনগরে বজ্রপাতে নিহত জেলে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

শ্যামনগরে বজ্রপাতে নিহত জেলে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ বুধবার  সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মৎস্য অধিদপ্তরের আয়োজনে বজ্রপাতে নিহত জেলে পরিবারকে আর্থিক সহায়তা হিসাবে পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করা হয়।

বাংলাদেশ ভারত সীমান্তে পাঁচ নদীর মোহনায় কালিন্দী নদীতে মাছ ধরা কালীন সময়ে সম্প্রতি ঘটে যাওয়া আকস্কিক টর্নেডোর সময় উপজেলার কৈখালী ইউপির রুহুল কুদ্দুস নামে এক জেলে বজ্রপাতে নিহত হন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিহত জেলে পরিবারের আর্থিক সহযোগিতা হিসাবে পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করা হয়। চেক গ্রহণ করেন নিহত জেলের স্ত্রী শাহানারা বেগম।

চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার।

ছবি- শ্যামনগরে বজ্রপাতে নিহত জেলে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করছেন এমপি জগলুল হায়দার।

Tag
আরও খবর