নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিবচর বিএনপিতে নতুন উদ্যোগ, ঐক্যবদ্ধ হওয়ার বার্তা

শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা। ছবি: সংগৃহীত


মাদারীপুরের শিবচর উপজেলা শাখা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায় থেকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিবচর উপজেলা বি এন পির সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা সোহেল রানা।

সোমবার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে সবার মতামতের ভিত্তিতে একটি সমন্বিত সাংগঠনিক টিম গঠন করা হয়েছে, যা অতীতে এভাবে করা হয়নি। দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে যারা দলকে সুসংগঠিত করেছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের মধ্য থেকেই দায়িত্ব প্রদান করা হয়েছে।

তিনি জানান, তালিকা প্রকাশের পর কিছু মতভেদ দেখা দিলেও দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। “মতপার্থক্য ভুলে তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই,”—বলেন তিনি।

সোহেল রানা আরও বলেন, দলের দেওয়া দায়িত্ব সাময়িক হলেও সংগঠনের জন্য কাজ একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তাই নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজ নিজ অবস্থান থেকে মেধা, শ্রম ও আন্তরিকতা দিয়ে দলকে এগিয়ে নিতে হবে।


শেষে তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিবচর উপজেলা বিএনপি ভবিষ্যতে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। পাশাপাশি তিনি নেতাকর্মীদের প্রতি মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Tag
আরও খবর