মাদারীপুরের শিবচর উপজেলা-এ এ এইচ কে ফিলিং স্টেশন-এ স্টাফদের ওপর হামলার প্রতিবাদে সাময়িকভাবে তেল সরবরাহ বন্ধ রাখে কর্তৃপক্ষ। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
ফিলিং স্টেশন সূত্রে জানা যায়, সকালে কিছু ব্যক্তির সঙ্গে স্টাফদের কথা কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তেল সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয়। এতে এলাকায় তেল নিতে আসা যানবাহনের চালকদের মধ্যে ভোগান্তি দেখা দেয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। তার আশ্বাসের পর ফিলিং স্টেশন কর্তৃপক্ষ পুনরায় তেল সরবরাহ চালু করে।
এ ঘটনায় প্রায় তিন ঘণ্টা তেল সরবরাহ বন্ধ ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
৪০ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে
১৩২ দিন ২৩ ঘন্টা ৪১ মিনিট আগে
১৩৫ দিন ১ ঘন্টা ৫১ মিনিট আগে
১৩৫ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে
১৩৬ দিন ৫ ঘন্টা ৪ মিনিট আগে
১৩৮ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৪০ দিন ৫ ঘন্টা ১৭ মিনিট আগে
১৪২ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে