নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিবচরে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২




মাদারীপুরের শিবচর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ পঞ্চগ্রাম কাজীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ একটি কুকুর এলাকাজুড়ে বিভিন্ন স্থানে মানুষের ওপর হামলা শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে সাতজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পাঁচজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।


আহতরা হলেন, শাহানা বেগম (৫৬), মজিদ কাজী (৬০), নুসরাত (৭), সাইমা (৮), সুহাদা আক্তার (৩৪), রুবেল ফকিরসহ মোট ১২ জন। তাদের সবার শরীরের বিভিন্ন স্থানে কামড়ের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।


শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান,“আহতদের শরীরের বিভিন্ন স্থানে কুকুরের কামড়ের চিহ্ন রয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। সকলকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।”


ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর পক্ষ থেকে অবিলম্বে পাগলা কুকুরটি শনাক্ত করে নিয়ন্ত্রণে আনার দাবি জানানো হয়েছে।

Tag
আরও খবর



শিবচরে মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক,

১৩৫ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে