নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিবচরে ঘুমন্ত বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা: ছেলে আটক


মাদারীপুরের শিবচর উপজেলায় ঘুমন্ত অবস্থায় বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। রবিবার (১০ নভেম্বর) গভীর রাতে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টুইন্নাকান্দি গ্রামে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।



নিহতের নাম মতি মিয়া (৬৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড়োহাটি এলাকার বাসিন্দা। অভিযুক্ত ছেলে ফারুক মিয়া (২৭)-কে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।


স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মতি মিয়া ও তার ছেলে ফারুক জীবিকার তাগিদে শিবচরের বাঁশকান্দি এলাকায় কৃষিকাজ ও দিনমজুরির জন্য বসবাস শুরু করেন। রবিবার গভীর রাতে মতি মিয়া ঘুমিয়ে পড়লে ফারুক একটি দেশীয় অস্ত্র (কোদাল) দিয়ে তার মাথা ও শরীরের ওপরের অংশে একাধিক আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মতি মিয়ার নিথর দেহ দেখতে পান। এ সময় পালানোর চেষ্টা না করে ঘটনাস্থলেই হত্যার দায় স্বীকার করেন ফারুক।


পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ফারুককে আটক করে থানায় নিয়ে যায়।


শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অভিযুক্ত ফারুককে আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক জানান, তার বাবার সঙ্গে দীর্ঘদিন ধরে তার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক চলছিল। তিনি অভিযোগ করেন, তার বাবা নিয়মিত তাকে ‘ওষুধ খাইয়ে মানসিকভাবে অসুস্থ করে তোলার’ চেষ্টা করতেন। এই ক্ষোভ থেকেই তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেন ফারুক।


স্থানীয়রা জানান, শান্ত স্বভাবের ফারুকের এমন নৃশংস আচরণে এলাকা জুড়ে নেমে এসেছে স্তব্ধতা ও আতঙ্ক। হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় টুইন্নাকান্দি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Tag
আরও খবর



শিবচরে মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক,

১৩৫ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে