নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন স্থগিতের প্রতিবাদে শিবচরে শান্তিপূর্ণ অবস্থান ও গণমিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গত ৩ নভেম্বর ঘোষিত প্রাথমিক মনোনয়ন তালিকায় মাদারীপুর-১ (শিবচর) আসনে কামাল জামান মোল্লাকে দলীয় মনোনয়ন দেওয়া হলেও এর পরদিনই তা সাময়িকভাবে স্থগিত করা হয়। বিএনপি মিডিয়া সেলের মাধ্যমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়।

মনোনয়ন স্থগিতের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এবং কামাল জামান মোল্লার মনোনয়ন বহাল রাখার দাবিতে তার সমর্থকরা বুধবার শিবচরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। সকাল ১০টার দিকে শিবচর পৌর বাজারের ৭১ সড়কে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলসহ স্লোগান দিয়ে সমর্থকরা অবস্থানস্থলে যোগ দেন।

পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়ে ৭১ সড়ক হয়ে শিবচর পৌর বাজার প্রদক্ষিণ করে বিএনপির শিবচর উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহাল করার দাবি জানিয়ে স্লোগান দেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, “কামাল জামান মোল্লা দীর্ঘদিন ধরে দলের ত্যাগী ও পরিশ্রমী নেতা। তার মনোনয়ন স্থগিত হওয়ায় শিবচরের বিএনপি নেতাকর্মীরা হতাশ। স্থগিতাদেশ প্রত্যাহার করে তার মনোনয়ন বহাল করা না হলে আন্দোলন চলবে।”

সমর্থকরা আরও বলেন, “নমিনেশন স্থগিত আদেশ না তোলা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আমাদের দাবি জানাচ্ছি।”

মনোনয়ন স্থগিতকে কেন্দ্র করে শিবচর এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি শান্ত রয়েছে। এদিকে, প্রশাসনও সতর্ক অবস্থান নিয়েছে।

Tag
আরও খবর



শিবচরে মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক,

১৩৫ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে