নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিবচরে ধানের শীষ প্রতীকে লড়বেন কামাল জামান মোল্লা: সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস

মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পেয়েছেন কামাল জামান মোল্লা। আজ শনিবার বিকেলে বিএনপি মিডিয়া সেলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।


মনোনয়ন ঘোষণার সংবাদ ছড়িয়ে পড়তেই শিবচর উপজেলা বিএনপি কার্যালয় ও পৌর বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সমর্থক ও নেতাকর্মীরা আনন্দ মিছিল, স্লোগান, আতশবাজি ও গান-বাজনার মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। দীর্ঘদিন পর বিএনপি অঙ্গনে এমন প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়।


পৌর বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটির  সদস্য সচিব ও সাবেক বি এন পির সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন খান সেলিম বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের প্রিয় নেতা কামাল জামান মোল্লা বিগত আন্দোলন-সংগ্রামসহ রাজপথে দলের সঙ্গে ছিলেন। দল তার সেই অবদান ও ত্যাগের যথাযথ মূল্যায়ন করেছে।”


তিনি আরও বলেন, “কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে শ্রদ্ধা করে আমরা সবাই ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ হবো। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে শিবচরে কামাল জামান মোল্লার বিকল্প নেই।”


এদিকে সন্ধ্যা পর্যন্ত শিবচর পৌর বাজার ও উপজেলা বিএনপি কার্যালয়ের আশেপাশের এলাকাজুড়ে ‘ধানের শীষ’ স্লোগানে মুখরিত ছিলো এলাকার আকাশ-বাতাস। স্থানীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, শিগগিরই আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করা হবে।

Tag
আরও খবর