নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জীবিকার টানে জেলেদের নৌকায় জাল, আইনশৃঙ্খলা বাহিনীর চ্যালেঞ্জ বাড়ছে

মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মার তীরবর্তী বন্দরখোলা, মাদবরেরচর, চরজানাজাত ও কাঁঠালবাড়ী ইউনিয়নের বিভিন্ন স্থানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মা ইলিশ। এর মধ্যে বন্দরখোলা ইউনিয়নের কাজিরসূরা বাজারে সবচেয়ে বেশি ক্রেতার সমাগম দেখা গেছে। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে দূর-দূরান্ত থেকেও মানুষ সেখানে ছুটে আসছেন মা ইলিশ কিনতে।

এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জেলেরা মাছ ধরে, আমরা কিনি। আগে তাদের ধরা বন্ধ করতে হবে। তাহলে তো আর কেউ কিনতে আসবে না।’

আরেক ক্রেতা জানান, ‘শুনেছিলাম এখানে মাছের দাম কম, কিন্তু এসে দেখি উল্টো চিত্র। দাম এত বেশি যে মাছ কেনার ইচ্ছেটাই চলে গেছে।’

অন্যদিকে, জেলেরা বলছেন জীবিকার তাগিদে তারা বাধ্য হয়েই মাছ ধরছেন। এক জেলে বলেন, ‘নদীতেই আমাদের সম্পদ। জাল বেয়ে খাই, সংসার চালাতে কষ্ট হয়, তার মধ্যে ঋণ করে জাল বানিয়েছি। না ধরলে খামু কী?’

স্থানীয়দের দাবি, কাজিরসূরা বাজারে সার্বক্ষণিক পুলিশ বা সেনাবাহিনীর নজরদারি নিশ্চিত করতে হবে। তারা বলছেন, নিয়মিত টহল ও বিশেষ টিম গঠন করা হলে অবৈধ মাছ বিক্রি বন্ধ করা সম্ভব হবে।

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযান চালিয়ে জেলে আটক ও জাল জব্দ করা হচ্ছে। প্রতিদিনই লাখ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, ‘আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। তবে পদ্মাপাড়ের বাজারগুলোতে শিগগিরই বড় ধরনের অভিযান হবে। এ নিয়ে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা হয়েছে। লোকবল কম থাকায় মাঝে মাঝে হামলার শিকার হতে হয়। তবু হাটগুলো স্থায়ীভাবে বন্ধ করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Tag
আরও খবর