মোঃ গোলাম মোস্তফা :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণের আয়োজন করেছে শিবচর উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে শিবচর বাজারে উপজেলা বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচি পালিত হয়। এ সময় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন খান ও সদস্য সচিব সোহেল রানা। এছাড়া উপস্থিত ছিলেন শিবচর উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম (দিপু), পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুজ্জামান নাসিম, ও সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আইন ফোরাম ছাত্র সংসদ ও বর্তমান ঢাকা জজ কোর্টের এ পি পি শাহিন মৃধা, সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পরে জুমার নামাজ শেষে আম্বিয়া হাকীমিয়া এতিমখানা ও জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
নেতাকর্মীরা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি এবং তিনি যেন আবারও জনগণের পাশে ফিরে আসেন, সেই প্রার্থনা করছি
৪০ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে
১৩২ দিন ২২ ঘন্টা ৪২ মিনিট আগে
১৩৫ দিন ৫২ মিনিট আগে
১৩৫ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে
১৩৬ দিন ৪ ঘন্টা ৫ মিনিট আগে
১৩৮ দিন ২ ঘন্টা ৪০ মিনিট আগে
১৪০ দিন ৪ ঘন্টা ১৮ মিনিট আগে
১৪২ দিন ২ ঘন্টা ৫৩ মিনিট আগে