মোঃ গোলাম মোস্তফা :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে মাদারীপুর-১ আসনের (শিবচর) বিএনপি মনোনয়ন প্রত্যাশী রোকন উদ্দিন বয়াতির বাসভবনে এক দাওয়াতে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন খান (শাহাদাত কমিশনার) ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সাইদুজ্জামান নাসিমসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে মনোনয়ন প্রত্যাশী রোকন উদ্দিন বয়াতি শিবচর উপজেলার শেখপুর বাজার ও আশপাশের এলাকায় বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।
৪০ দিন ৫ ঘন্টা ২৪ মিনিট আগে
১৩৩ দিন ৩৮ মিনিট আগে
১৩৫ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৩৫ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে
১৩৬ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে
১৩৮ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৪০ দিন ৬ ঘন্টা ১৪ মিনিট আগে
১৪২ দিন ৪ ঘন্টা ৪৯ মিনিট আগে