★শিবচরে গৃহবধূর আত্মহত্যা★
মাদারীপুরের শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের চর গজারিয়া গ্রামে সোনিয়া (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে নিজ বাড়িতে সোনিয়া আত্মহত্যা করেন। তিনি ওই এলাকার আকবর মাদবরের স্ত্রী। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন তা এখনো স্পষ্ট নয়।
খবর পেয়ে স্থানীয়রা বিষয়টি থানায় অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে এবং লাশ ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়রা জানান, সোনিয়া শান্ত স্বভাবের গৃহবধূ ছিলেন। হঠাৎ তার এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৪০ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে
১৩২ দিন ২২ ঘন্টা ৪২ মিনিট আগে
১৩৫ দিন ৫২ মিনিট আগে
১৩৫ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে
১৩৬ দিন ৪ ঘন্টা ৫ মিনিট আগে
১৩৮ দিন ২ ঘন্টা ৪০ মিনিট আগে
১৪০ দিন ৪ ঘন্টা ১৮ মিনিট আগে
১৪২ দিন ২ ঘন্টা ৫৩ মিনিট আগে