নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিবচরে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের এডহক কমিটি গঠন

শিবচরে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের নব গঠিত এডহক কমিটির সভাপতি ড. শাহাদাৎ হোসেনকে সংবর্ধণা।


মাদারীপুরের শিবচর উপজেলার সূর্যনগরে অবস্থিত ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের এডহক কমিটি গঠন করা হয়েছে। সরকারী ঘোষণা অনুযায়ী পূর্বের কমিটি বাতিল হওয়ার পরে সারাদেশে নতুন করে এডহক কমিটি গঠন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ড. শাহাদাৎ হোসেনকে সভাপতি করে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের এডহক কমিটি ঘোষনা করা হয়। রবিবার দুপুরে কলেজের মিলনায়তনে সাধারণ ছাত্র-ছাত্রী ও কলেজের শিক্ষকদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ড. শাহাদাৎ হোসেনকে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ ফুল দিয়ে বরন করে নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাসান। আরো বক্তব্যে রাখেন দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মিয়া, বিএনপির নেতা তাপু চৌধুরী ও মোঃ কুদ্দুছ ধারগাসহ আরো অনেকেই । অনুষ্ঠানে শাহাদাৎ হোসেন বলেন, এখন থেকে এই কলেজ হবে রাজনৈতিক প্রভাব মুক্ত। কলেজে বহিরাগতদের কোনো প্রভাব ও আনাগোনা থাকবে না বলে তিনি আশ্বাস দেন। কলেজের সার্বিক উন্নয়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করে যাবেন। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Tag
আরও খবর



শিবচরে মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক,

১৩৫ দিন ১১ ঘন্টা ২৭ মিনিট আগে