নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জমকালো আয়োজনের মাধ্যমে রাজধানী টিভির আনুষ্ঠানিক উদ্বোধন

জমকালো আয়োজনে রাজধানী টিভির উদ্বোধন। 


‘সারা বিশ্বে সবসময়’ স্লোগান'কে সামনে নিয়ে শুরু হলো সরকার অনুমোদিত আইপি টেলিভিশন রাজধানী টিভির আনুষ্ঠানিক পথচলা। গত ২২শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের ঢাকা ক্লাবে জমকালো আয়োজনে ফিতা ও কেক কেটে টেলিভিশনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আব্দুল নাসের চৌধুরী। 


এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, তথ্যপ্রযুক্তির সুবর্ণ সময় অতিক্রম করছে বাংলাদেশ। প্রযুক্তির জন্য সারা বিশ্ব এখন হাতের মুঠোয়। তিনি বলেন, রাজধানী টিভিকে অন্যান্য টেলিভিশন থেকে অনন্য পর্যায়ে নিয়ে যেতে শিক্ষিত ও দক্ষ জনবল বাড়াতে হবে।


রাজধানী টিভির চেয়ারম্যান এম এ এস ইমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, অতিশ দীপংকর ইউনিভার্সিটির ভিসি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পুলিশের ডি আই জি মোল্লা নজরুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব রামিজ উদ্দিন, যুগ্ম সচিব ড. ফেরদৌস আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, আইপি টিভি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিরাজ খান, জাগরনী টিভির প্রধান সম্পাদক এফ এম শাহিন, নিউজ টুয়েন্টি ওয়ান বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক দুলাল মিজি, মিডিয়া ব্যক্তিত্ব আনজাম মাসুদ,  বিটিভির পরিচালক জগদীশ এশ।  


রাজধানী টিভির চেয়ারম্যান এম এ এস ইমন আহমেদ শুভেচ্ছা বক্তব্যে টেলিভিশন মিডিয়ার মাধ্যমে মানুষকে সুস্থ বিনোদন দেওয়ার অঙ্গীকারের কথা বলেন। 


এছাড়াও আরও উপস্থিত ছিলেন, রাজধানী টিভি'র পরিচালক ও সি, ই, ও ইলিয়াস হোসেন লিটন, রাজধানী টিভির পরিচালক জিয়াউদ্দিন আহমেদ শিপু, সৈয়দ হেমায়েত হোসেন, দীপক বিশ্বাস, শরীফ রেজা পান্না, আতিকুর রহমান স্বপন ও সারেক রায়হান শিশির।

Tag
আরও খবর



শিবচরে মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক,

১৩৫ দিন ১১ ঘন্টা ২৭ মিনিট আগে