নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার কিছু হলে দক্ষিণাঞ্চল বন্ধ করে দেয়া হবে: চিফ হুইপ


জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, এখন আর কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। কারন যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে জনগন তখন বুঝে নাই। জনগন যদি রাস্তায় নামতো তাহলে ওই কয়েকজন সেনাবাহিনী বঙ্গবন্ধুকে হত্যা করে রেহাই পেতো না। আজকে যদি শেখ হাসিনার কিছু হয় ইনশাআল্লাহ সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে। আর এই দক্ষিনবঙ্গের মূল হলো শিবচর। শিবচরের সবাই মিলে এই দক্ষিনবঙ্গ বন্ধ করে দেয়া হবে। এখন শেখ হাসিনার বিরুদ্ধে ষরযন্ত্র করার সাহস আপনারা (বিএনপি) কেউ আর করবেন না। কারন আজকে আর আওয়ামী লীগ নেতাকর্মীরা আর সেই জায়গায় নেই। আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী যদি রাস্তায় নামে তাহলে কোন ষরযন্ত্রকারীই এই বাংলার মাটিতে বেশিক্ষন টিকে থাকতে পারবে না।


বুধবার (২৬ জুলাই) মাদারীপুরের শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চীফ হুইপ এসব কথা বলেন। পরে চীফ হুইপ নবনির্মিত শেখ হাসিনা ইনস্টিটিউট অফ হেলথ্ টেকনোলজি (আই এইচ টি) এর শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।


অনুষ্ঠানগুলোতে মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শাজাহান মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন।


চীফ হুইপ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, বিদেশীরা যা বলেছে, সবাই যেটা চাচ্ছে, সাধারন মানুষ যেটা চায় তা হলো একটি সুষ্ঠ, নিরপেক্ষ, প্রতিযোগিতামূলক নির্বাচন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি শুধুমাত্র আওয়ামী লীগের মধ্যেই নির্বাচন ওপেন করে দেয়া হয় তাহলে এত বড় প্রতিযোগিতামূলক নির্বাচন হবে যা বিএনপি আসলেও হবে না। বিএনপি যদি মনে করে তাদের ছাড়া নির্বাচন হবে না সেটা ভুল ধারনা। আপনাদের দল টিকানোর জন্য আপনাদেরকেই নির্বাচনে আসতে হবে। আপনারা যদি বারবার নির্বাচন নিয়ে এমন ষড়যন্ত্র করেন তাহলে আপনাদের পরিণতি এক সময় ওই পাকিস্থানের মুসলিম লীগের মতোই হবে। আমরাও চাই একটি সুষ্ঠ, নিরপেক্ষ, প্রতিযোগিতামূলক নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠন হবে। জনগণের স্মার্ট বাংলাদেশের জন্য আমরা তেমনিভাবে স্মার্ট ছেলে মেয়েদেরকে তৈরি করবো।

আরও খবর