নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫০ বোতল বাংলা মদ উদ্ধার


আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫০ বোতল বাংলা মদ উদ্ধার করলেন উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ।

আজ ১৩ ই ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১.৪৫ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী ও শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলার গেট সংলগ্ন (রামচন্দ্রপুরপাড়া) নামক স্থানে লালজি বাশফোঁড় এর বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযান পরিচালনা করেন। অভিযানের প্রথম পর্যায়ে বাড়ির বিভিন্ন প্রান্তে পুলিশ সদস্যগণ আইন অনুযায়ী তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। প্রাথমিক ভাবে কিছু পাওয়া না গেলেও পরবর্তীতে সরু একটি টানেল ধরে এগিয়ে গেলে সেখানে বিভিন্ন সফট ড্রিংসের বোতল পাওয়া যায়। সবগুলো বোতল মিলে প্রায় ১৫০ (একশত পঞ্চাশ) টি প্লাস্টিক বোতল হবে বলে জানান পুলিশ সদস্যগণ। বাংলা মদগুলো পেপসি, মোজো, সেভেন আপ, স্পিড সহ নানা ব্রান্ডের সফট ড্রিংসের বোতলে ঢোকানো হয়েছিল।

এ সময় শ্রী হৃদয় বাশফোঁড় (২১), পিতা: মৃত লাল জি বাশফোঁড়, সাং- রামচন্দ্রপুরপাড়া এবং সুজয় সরকার (১৮), পিতা- সুদর্শন সরকার, সাং- গোসাইপাড়া, শেরপুর, বগুড়াগণকে হাতে নাতে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে এগুলো সে নিজে সেবন করে ও বন্ধু বান্ধবের কাছে বিক্রি করে বলে জানায়। এছাড়া দোষ স্বীকার ও মাফ করে দেয়ার জন্য কাকুতি মিনতি করতে থাকে অভিযুক্ত শ্রী হৃদয় বাশফোঁড় (২১), এবং সুজয় সরকার (১৮)। তবে অভিযুক্তের মা তিলকী রানী বাড়ির পেছন দিয়ে পালিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জনাব সুমন জিহাদী এ সময় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে নয় মাসের কারাদণ্ড ও দশ হাজার টাকা, অনাদায়ে আরো পনেরো দিনের কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ (ওসি) জানান মাদকের বিরুদ্ধে তাদের এ যৌথ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে উপজেলায় নানা ধরনের খেলাধুলা আয়োজন করা হচ্ছে।

Tag
আরও খবর