নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মেডিকেলে চান্স পেলেন শেরপুরের সাংবাদিকের ছেলে অভি

আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি 

২০২৩-২০২৪ শিক্ষা বর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েছেন বগুড়ার শেরপুর উপজেলার আম্মার ইয়াসির অভি। তার বাবা সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক ইত্তেফাকের শেরপুর উপজেলা প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভূঁইয়া। মা ফাতেমা খাতুন শেরপুর উপজেলার শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে কর্মরত। পরিবারে এখন খুশির জোয়ার বইছে। তার এ সাফল্যে সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার সম্পাদক আকরাম হোসাইন তাকে অভিনন্দন জানিয়ে তার উজ্জল ভবিষ্যৎ কামনা করেছেন। 
মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রথমবারেই মেরিট স্কোর ২৭৪.৭৫ এবং মেরিট পজিশন-১৪৬৯ তে সুযোগ পেয়েছেন। তিনি বাবার একমাত্র ছেলে। তার আরও ২ বোন রয়েছে। আম্মার ইয়াসির অভি ৩ ভাই বোনের মধ্যে সবার বড়। আম্মার ইয়াসির অভি ২০২১ সালে পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, বগুড়া থেকে এসএসসি ও ২০২৩ সালে দেশের ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। উভয় পরীক্ষায় সে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ অর্জন করেন। 
আম্মার ইয়াসির অভির সঙ্গে কথা বলে জানা গেছে, সে ২০০৬ সালে বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লাজুয়ান গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার দাদার নাম আলহাজ্ব মোকছেদ আলী ভূঁইয়া। তার এই সাফল্যের জন্য তিনি ও তার পরিবার ঢাকার মিরপুরের এভারেস্ট একাডেমির পরিচালক ও অভির সেজ চাচা আরিফুজ্জামান রানা, চাচি শাপলা খাতুন এবং এভারেস্ট একাডেমির প্রথম ছাত্র ও প্রথম শিক্ষক তানভির হাসান হিমেলের  নিকট বিশেষ ভাবে কৃতজ্ঞ। এছাড়া শিক্ষক মন্ডলী, অনলাইন মডারেটর, অভির সিনিয়র যারা তাকে পড়াশুনায় উৎসাহ প্রদান করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মেডিকেলে ভর্তির সুযোগের খবর পেয়ে তার বাবা-মা সবচেয়ে বেশি খুশি হয়েছেন। 
মিরপুরের এভারেস্ট একাডেমির পরিচালক ও অভির সেজ চাচা আরিফুজ্জামান রানা বলেন, এবার আমাদের কোচিং থেকে ৭জন মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩জন উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে আম্মার ইয়াসির অভি একজন। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

Tag
আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২০১ দিন ৬ ঘন্টা ৫৭ মিনিট আগে