নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরে মহাসড়কে হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান

 শেরপুর (বগুড়া) সংবাদদাতাঃ

শেরপুরে উপজেলার মির্জাপুর বাজারস্ত হাইওয়ে মহাসড়কে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও খাবার হোটেল উ"েছদ অভিযান চালিয়েছে শেরপুর হইওয়ে পুলিশ ক্যাম্প। রোববার বেলা ১১ থেকে মির্জাপুর বাজার এর সামনে থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। দুপুর দেড়টা পর্যন্ত ৪শ মিটার রাস্তার শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ (ওসি) আবুল ফয়সল, এ সময় উপস্থিত ছিলেন সার্জেন্ট মাসুদ রানা, ফরিদুজ্জামানসহ অন্যন্য পুলিশ কর্মকর্তা। আবুল ফয়সল বলেন, বেশ কয়েকদিন যাবত মির্জাপুর বাজার এলাকায় হাইওয়ে মহাসড়কের রাস্তা অবৈধভাবে দখল করে বিভিন্ন ধরনের দোকানাপাট, খাবার হোটেল গড়ে তুলেছিল যার ফলে গাড়ি চলাচলে নান সময় দূর্ঘটনা ও রাস্তায় যানযটের সৃষ্টি হচ্ছিল। যানযট মুক্ত রাস্তা রাখতে হাইওয়ে মহাসড়ক প্রসস্থ্য করার পর থেকেই এ সকল দোকানাপাট স্থাপন করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনার পূর্বে দোকান পাট অন্যত্র সড়ানোর জন্য বেশ কয়েকদিন ধরে তাদের বলা হলেও কোন কর্নপাত করেনি দোকান মালিকরা। তাদের বলা হয়েছিল মহাসড়ক থেকে হকাররা যেন দোকান নিয়ে যায়। তা না হলে উচ্ছেদ করা হবে। পূর্বের ঘোষণা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হচ্ছে।’ আমরা আসার আগেই তারা বেশির ভাগ মালপত্র সরিয়ে ফেলে।

তিনি বলেন, ‘হাইওয়ে মহাসড়কের ধুনটমোড়, শেরুয়াবটতলা এলাকাসহ হাইওয়ে মহাসড়কের পুরো এলাকায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ‘আমরা অভিযান শুরু করার আগে ব্যবসায়ীদের সময় বেঁধে দিয়েছিলাম। অনেকেই তাদের মালামাল সরিয়ে নিয়েছেন। কিন্তু ভাসমান দোকান ও চৌকি সারাননি। আমরা বুলডোজার দিয়ে এসব গুড়িয়ে দিচ্ছি, মাটিগুলো সমান করে দিয়েছি যেন গাড়ি সরে যাওয়ার পর আবার বসতে না পারে। ’

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন, একটি চক্র হাইওয়ে মহাসড়কে ও রাস্তায় দোকান বসিয়ে প্রতিদিন এখান থেকে চাঁদা আদায় করে। হকার উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন বেশিরভাগ মানুষ। ‘ব্যবসা করার বিরুদ্ধে কারোরই অবস্থান নেই কিন্তু সেটা হাইওয়ে মহাসড়কের জায়গা ও ফুটপাত দখল করে কেন হবে? হাইওয়ে পুলিশের এ কাজের জন্য সাধারণ মানুষ উপকৃত হবে বলে এলকাবাসী জানান। তারা আরও বলেন হাওয়ে মহাসড়কের যায়গায় দোকান থাকলে গাড়ি চলাচল করতে পারে না এমনকি বড় ধরনে সড়ক দুর্ঘটনার ঝুঁকি থাকে। মহাসড়কে দোকান পাট ও খাবার হোটেল না থাকাই ভাল।’

Tag
আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২০১ দিন ৬ ঘন্টা ৫৮ মিনিট আগে