পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

ঝিনাইগাতীর পাহাড়ি নদী ও ঝর্ণা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের কালিস্থান, বনরানী রিসোর্ট সংলগ্ন দরবেশতলা, তাওয়াকুচা এলাকার পাহাড়ি ঝর্ণা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন। ২ অক্টোবর বুধবার সকাল ৬ ঘটিকার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনকারী কাউকে পাওয়া যায়নি। অভিযানের বিষয় টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। এসময় বালু উত্তোলনের সরঞ্জামাদি ধ্বংস করা হয়। উল্লেখ্য, স্থানীয় কিছু বালুদস্যুরা প্রভাবশালীদের ছত্রছায়ায় বেশ কিছুদিন যাবৎ গারো পাহাড়ের গজনী, হালচাটি, বাকাকুড়া, গান্ধিগাঁও এলাকাসহ বিভিন্ন স্থান থেকে গজারি বাগানের পাহাড় ধ্বংস করে পাহাড়ি নদী-ঝর্ণা থেকে বেশ কিছুদিন যাবৎ অবাধে পাথর ও বালু উত্তোলন করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং সরকারি বনাঞ্চলের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ঝিনাইগাতী থানা পুলিশ, বিজিবি ও বন‌ বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পাহাড়ি এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

আরও খবর