“ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তথ্য অধিকার আইন জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার পাশাপাশি সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে বর্তমান ডিজিটাল যুগে তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সঠিক, নির্ভরযোগ্য ও যাচাই করা তথ্যের প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করার মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করা সম্ভব। একই সঙ্গে তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনটির কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, তথ্য অধিকার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সুধীজন অংশগ্রহণ করেন। বক্তারা তথ্য অধিকার আইন বাস্তবায়ন, জনগণের তথ্যপ্রাপ্তির সুযোগ সম্প্রসারণ, তথ্য প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব এবং অপতথ্য প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন। সভায় বক্তারা বলেন, ডিজিটাল মাধ্যমে তথ্যের দ্রুত বিস্তারের এ সময়ে সঠিক তথ্য যাচাই ও জনগণের কাছে তা সহজলভ্য করা জরুরি। তথ্য অধিকার নিশ্চিত হলে জনগণের অংশগ্রহণ বাড়ার পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতাও আরও শক্তিশালী হবে। আলোচনা সভা থেকে তথ্য জানার অধিকার নিশ্চিত করা, সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের প্রবাহ বাড়ানো এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।
৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ২ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৪ দিন ১৮ মিনিট আগে
৪ দিন ২৭ মিনিট আগে