পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

মহানবী (সা.) কে কটূক্তি করার প্রতিবাদে ঝিনাইগাতীতে রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বিক্ষোভ সমাবেশ

ভারতে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী (সা.) কে কটূক্তি এবং তার সমর্থনকারী বিজেবি নেতা নিতেশ নারায়ণের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাব ও স্থানীয় মুসল্লীরা। ২৯ সেপ্টেম্বর রোববার সকালে রিপোর্টার্স ক্লাবের আয়োজনে উপজেলা সদর বাজারের ঐতিহাসিক আমতলায় ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম সাইফুল্লাহ এবং সাধারণ সম্পাদক মোরাদ হোসেন চানসহ ক্লাবের অন্যান্য সদস্যগণ। এ সময় বক্তারা প্রতিবাদী কণ্ঠে হুঁশিয়ারি করে বলেন, ভারতের পুরোহিত এবং মহানবী (সা.) কে কটূক্তি করার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণের দ্রুত গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে হবে। ৫ আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে। তখন দেশের বিভিন্ন মন্দিরে হামলা-ভাংচুর যেন না হয়। সেই জন্য বাংলাদেশের মুসলমান মন্দিরে মন্দিরে পাহারা দিয়েছে। কিন্তু ভারতীয় কিছু কটূক্তিকারী তারা বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করবার জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করেন। আমরা মুসলমানরা এ সকল ফাঁদে কখনোই পা দেব না। আমরা প্রতিবাদ সমাবেশে হুঁশিয়ারি করে ভারত সরকারকে বলতে চাই– ভারতে যারা মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তি করেছে তাদেরকে দ্রুত সময়ে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

Tag
আরও খবর